কলাবাগান ক্লাবের চেয়ারম্যানের বিরুদ্ধে ২ মামলা

এবিএনএ: কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান শফিকুল আলম ফিরোজ এর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। শুক্রবার রাতে ধানমন্ডি থানায় পৃথক মামলা দুটি করেন র‍্যাব কর্মকর্তারা।

শনিবার সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) লতিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ক্লাবে অবৈধ অস্ত্র ও মাদক পাওয়া গেছে। এ কারণে মামলা করা হয়েছে। মামলার তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শুক্রবার ফিরোজকে আটক করে র‌্যাব। পরে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। দুটি মামলায় ফিরোজকে শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *