‘করোনার ভ্যাকসিন যেখানেই আগে পাওয়া যাবে, দেশের জন্য আনা হবে’

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভ্যাকসিনের জন্যও টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব দেশে আবেদন করে রাখা হয়েছে। যেখানেই আগে পাওয়া যাবে, তা দেশের মানুষের জন্য আনা হবে।

করোনা মোকাবেলায় কাজ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা সারা বিশ্বকে একেবারে স্থবির করে দিয়েছে। বাংলাদেশে যখন এর প্রাদুর্ভাব দেখা দেয়, তখন থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে। সবাই এটি মোকাবেলায় একযোগে কাজ করেছে। তিনি বলেন, করোনার চিকিৎসার জন্য সরকারি, বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা, নতুন ও অস্থায়ী হাসপাতাল তৈরি করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে সরকার পানির মতো টাকা খরচ করেছে। এ কারণে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। বিশ্বের অনেক উন্নত দেশ পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *