ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ

এবিএনএ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারিরীকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। উনার এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে। আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ শনিবার এসব তথ্য জানান। গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *