ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবো: ফখরুল

এবিএনএ: আসন ভাগাভাগি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসভবনে বৈঠকে বসেন তারা। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠক বৈঠক শেষে ড. কামাল বলেন, সময়ের অভাবে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। মনোনয়ন দেয়া হচ্ছে দলীয়ভাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিকঠাক করে নেয়া হবে। কাজেই আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা মনোনিত হচ্ছেন। আমরা গণফোরামের জন্যে ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে, যোগ করেন ড. কামাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *