এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮২.২০%

এবিএনএঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমানের এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এবারের পরীক্ষায় পাসের হারের মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। আরো জানা গেছে, গতবারের থেকে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। আর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, যা গত বছর ছিল ১০৯টি।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন এবং ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *