এলো ২৪ মেগাপিক্সেলের সেলফি স্মার্টফোন

এবিএনএ : টেকনো মোবাইল দেশের বাজারে ক্যামন এক্সপ্রো ও ক্যামন এক্স নামে নতুন দুটি স্মার্টফোন বাজারে ছেড়েছে। সেট দুটিতে ফটোগ্রাফির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

২৪ মেগাপিক্সেল সেলফি ও ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে মোবাইলে। ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ডিসপ্লে স্ক্রিনে হ্যান্ডসেটটি যেকোনও দিক থেকেই ফ্ল্যাগশিপের যথার্থতা প্রমাণ করবে। এতে রয়েছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারন্যাল মেমরির সঙ্গে মিডিয়াটেক হেলিও চিপসেট ও অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।

এতে আরও রয়েছে আর্টিফিশিয়াল বিউটিফিকেশন, পোর্ট্রেট মোড, লার্জ অ্যাপারেচার, ফোর ইন ওয়ান ইমেজিং টেকনোলজিসহ অনেক কিছু। দুটি রঙে সেটটি পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯৯০ টাকায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *