এপিবিএন-এর অভিযানে ৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ বি এন এ : রাজধানীর উত্তরায় ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যৌথ অভিযানে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, আট হাজার টাকা জরিমানা ও একটি রেস্টুরেন্ট সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দীন আহমেদের নেৃতত্বে এ অভিযান পরিচালিত হয়। এপিবিএন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, সড়কের ফুটপাতে কিছু অসাধু ব্যবসায়ী/হকার ফুটপাত দখল করে ব্যবহার করে আসছিল। ফলে  যানজটের পাশাপাশি  পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।

অভিযানকালে উত্তরা ৬নং ও ৯নং সেক্টরে রাস্তার পাশে ফুটপাতে গড়ে তোলা ৭০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সময় উত্তরা ৭নং সেক্টরের আগুরা সুপার সপের সামনে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পাকিং করার কারণে স্থানীয় সরকার আইনে মো. ইসমাইলকে ৩ হাজার, মো. মনিরকে ৩ হাজার এবং মো. জহিরুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, উত্তরা ১৩নং সেক্টরে সোনারগাঁও জনপথ রোডে অবস্থিত মমতাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পঁচা বাসি খাবার বিক্রয় এবং মজুদ রাখার কারণে ভোক্তা অধিকার আইনে তাৎক্ষনিকভাবে রেস্টুরেন্টটি সিলগালা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *