এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য?

এবিএনএ : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য।’ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন হচ্ছে, যাতে জনগণ বুঝতে পারে ভালোই তো হচ্ছে। আগে জাল ভোটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল। কিন্তু ইভিএমে সেটা থাকছে না।’ ইভিএমের যৌক্তিকতা অনেক বেশি দাবি করে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমেই ভোটাররা নিজের ভোট দিতে পারবেন। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব। অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কী এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এর দুইটা কারণ হতে পারে। একটা তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার। ’এতে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সবার হবে না এটা, হয়তো দু-একজনের হতে পারে। কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেসড হয়ে গেছে এরকম হতে পারে দুই একজনের।’

নির্বাচনী প্রচারণায় একাধিক মারামারির কথা স্বীকার করে নূরুল হুদা বলেন, ‘মারামারি খারাপ। মারামারি মানে (দুই দলেরই) যদি ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে থানায় কেস করবে, তারা ব্যবস্থা নিবে।’ ক্রিমিনাল অফেন্স হলে আমরা কিছু করতে পারি না বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *