এক মাসে ওজন কমবে ৪ কেজি!

এবিএনএ : বিশেষজ্ঞদের মতে, ওজন বৃদ্ধি মোটেও ভাল নয়। কারণ ওজন বেড়ে গেলে শরীরে নানা রোগ-ব্যাধি বাসা বাধে, তেমনি আত্মবিশ্বাসও কমে যায়।

তাই সঠিক ওজন বজায় রাখাটা একান্ত প্রয়োজন। তবে দ্রুত ওজন কমানো মোটেও সহজ কাজ নয়। বাড়তি ওজন কমাতে চাইলে শরীরচর্চার পাশাপাশি ডায়েটের দিকেও খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। কিন্তু একেবারেই যে অসম্ভব এমনটাও না। আপনি চাইলে একটি ঘরোয়া ওষুধ পান করেই মাত্র এক মাসেই চার কেজি ওজন কমাতে পারবেন! কি বিশ্বাস হচ্ছে নাতো! তাহলে আর দেরিনা করে চলুন জেনে নেই ওই ঘরোয়া ওষুধ তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালী।

উপকরণ:
দারুচিনি গুঁড়ো ২ চা চামচ, জিরা গুঁড়া পাউডার ২ চা চামচ ও গরম পানি ১ গ্লাস।

প্রস্তুত প্রণালী:
এক গ্লাস গরম পানিতে উপরের উপকরণগুলো ভালো করে মেশান। প্রতিদিন সকালে নাস্তার আগে এই মিশ্রণটি এক মাস পান করলেই দেখবেন চোখে পড়ার মতো ওজন কমে যাবে।

জিরা আর দারুচিনি দিয়ে তৈরি এই ওষুধে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ, যা কোষের কর্মক্ষমতা বাড়ায়। ফলে হজম ক্ষমতা বেড়ে গিয়ে চর্বি জমার সুযোগই থাকে না। এটা শরীরে জমে থাকা চর্বিও গলিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন এই পানীয়টি পান করলে ওজন তো কমবেই, সেই সঙ্গে শরীরও চাঙ্গা হয়ে উঠবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *