ইভিএম হলো ইলেকট্রনিক ভোট ফ্রড: রেজা কিবরিয়া

এবিএনএ : ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নতুন সংজ্ঞা দিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি ইভিএমের ব্যাখ্যায় বলেছেন, ‘ইভিএম হলো আসলে ইলেকট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)।

পৃথিবীর মাত্র চার দেশে ইভিএম চালু আছে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, দুনিয়ার মাত্র চারটি দেশে ইভিএম আছে। ৩১ দেশ এটির অনুশীলন করেছে, তারা এটি নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে মানুষের আসল গণতন্ত্র এটিতে ধ্বংস হতে পারে। সেই সঙ্গে ইভিএম যে মানুষের ভোট বিকৃত করার সুযোগ তা তারা বুঝেছে। চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *