ইতিহাস গড়তে যাচ্ছেন এমবাপ্পে!

এবিএনএ: টানা দ্বিতীয়বারের মতো ‘ইউরোপিয়ান গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। ২০০৩ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার কেউ দ্বিতীয়বার পাননি। যদিও এই পুরস্কারের জন্য ইউরোপের শীর্ষ লিগে খেলেন এমন ৬০ তরুণ ফুটবলারকে মনোনয়ন দেয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডের নিয়ম অনুযায়ী মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের বয়স ২১ বছরের কম হতে হবে। এমবাপ্পের সঙ্গে এই তালিকায় আছেন তিমোথি উইয়েহ, ক্রিস্টিয়ান পুলিসচিস, ফিল ফোডেন ও আশরাফ হাকিমির মতো প্রতিভাবানরা। তবে শেষ এক বছর যে স্বপ্নের মতো কেটেছে ফরাসি স্ট্রাইকারের। সর্বশেষ জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছেন এমবাপ্পে। ফাইনালের মঞ্চে করেছেন গোল। এর আগে ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ঘরোয়া ডাবলও জিতেছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *