এবিএনএ : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইপিইউ অ্যাসেম্বলি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আইপিইউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগুংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ আশা ব্যক্ত করেন স্পিকার। সাক্ষাৎকালে তারা আসন্ন আইপিইউ অ্যাসেম্বলির সার্বিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্পিকার বলেন, ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত তত্ত্বাবধান কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি কাজ করছে।
স্পিকার আরো বলেন, অ্যাসেম্বলি উপলক্ষে মূল ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) সংলগ্ন একটি আইপিইউ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের সমাহার থাকবে এবং এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা হবে।
আইপিইউর সেক্রেটারি জেনারেল ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে অনুষ্ঠিতব্য অ্যাসেম্বলি স্মরণীয় হয়ে থাকবে।
আইপিইউ অ্যাসেম্বলি সফল হবে, আশাবাদী স্পিকার

Leave a Reply