অশ্রুসিক্ত নয়নে হিমেলকে বিদায়

এবিএনএ : ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা শেষে নানার বাড়ি নাটোরের উদ্দেশে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে হিমেলের জানাজা শেষে পিকআপযোগে তার মরদেহ নাটোরের উদ্দেশে নেওয়া হয়। এর আগে হিমেলের মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। এ সময় তার সহপাঠী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। শোকের চাদরে ঢেকে যায় ক্যাম্পাস। শিক্ষক-শিক্ষার্থীদের আহাজারিতে ভারি হয়েছে পরিবেশ।

উল্লেখ্য, এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *