অভিযোগ প্রমাণিত হলে ডিসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এবিএনএ: অভিযোগ প্রমাণিত হলে ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে উদাহরণ সৃষ্টির মত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে, নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সেই ধারাবাহিকতায় রবিবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী কর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *