অতিসুন্দরী নায়িকার কেরিয়ার শেষ হওয়ার নেপথ্যে

এ বি এন এ : `ভিরানা`। বি গ্রেডের এই হরর সিনেমায় এক মহিলা সবার নজর কাড়েন। তিনি হলেন সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী জ্যাসমিন।

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ভিরানা। সিনেমাটি রিলিজের পর জ্যাসমিনকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল বলিউডে। সে সময় অনেকেই বলতে শুরু করেছিলেন জ্যাসমিন বলিউডের প্রথম সারির সিনেমায় সুযোগ পেলে অনেক নায়িকাকে বেকার বানিয়ে দেবেন।

বি গ্রেড ছবিতে অভিনয় করে এর আগে কেউ এত প্রচার পাননি, যতটুকু পেয়েছিলেন জ্যাসমিন। কিন্তু শেষ অবধি জ্যাসমিনকে আর কোথাও অভিনয়ে দেখা যায়নি। শোনা যায় তিনি বিদেশে চলে যান। কিন্তু কেন?

শোনা যায় জ্যাসমিনকে আন্ডারওয়ার্ল্ড থেকে প্রচুর ফোন আসে। প্রস্তাব আসে দুবাইয়ে তাদের সঙ্গে রাত যাপনের। অনেক আন্ডারওয়ার্ল্ড ডন নাকি জ্যাসমিনের সঙ্গে সেক্স করতে বহু টাকার প্রস্তাবও দেন। ওসব কারণে জ্যাসমিন পুলিসের দ্বারস্থ হয়েছিলেন।

কিন্তু সে সময় মহারাষ্ট্র পুলিশের একটা বড় অংশ আন্ডারওয়ার্ল্ডের কাছে কার্যত বিক্রি হয়ে ছিল। অভিযোগ জানিয়েও কোন কাজ না হওয়ায় জ্যাসমিন রাগে দেশ ছাড়েন। যুক্তরাষ্ট্রে গিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করে এখন ওখানেই স্থায়ি হয়েছেন। আর কোনও দিন ফেরেননি ভারতের মাটিতে। এখন তিনি নাকি নিজেকে আর ভারতীয় হিসেবে পরিচয়ও দেন না। আর এ কারনেই বলিউড বঞ্চিত হয় এক সুন্দরী নায়িকা থেকে।

https://youtu.be/Mq7gAUbqguU?t=38

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *