Tag: সাবিনা খাতুন

  • ইতিহাসের মুকুট সাবিনাদের মাথায়, সাফ নারী ফুটসালের ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

    ইতিহাসের মুকুট সাবিনাদের মাথায়, সাফ নারী ফুটসালের ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

    এবিএনএ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশের নারী ফুটসাল দল। দক্ষিণ এশিয়ার প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে লাল-সবুজের পতাকা উড়াল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

    রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

    এর আগে দিনের প্রথম ম্যাচেই মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। দিনের শেষ ম্যাচে নেপাল ও ভুটানের মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে এই ঐতিহাসিক আসরের।

    পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন কাজী সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ সাফ ও থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

    প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে রৌপ্যপদক অর্জন করে ভারত, আর তৃতীয় স্থান লাভ করে নেপাল। যদিও ব্যক্তিগত কোনো পুরস্কার ছিল না, তবে মাঠের নৈপুণ্যে সবার নজর কেড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। পুরো আসরে ১৪ গোল করে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

    টানা দুইবার সাফ নারী ফুটবল জয়ের পর এবার ইনডোর ফুটসালেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশের মেয়েরা। এই অর্জন নারী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করল এবং যোগ করল আরেকটি ঐতিহাসিক মাইলফলক।

  • ভুটানের লিগে ইতিহাস গড়ল সাবিনা ও মনিকা

    ভুটানের লিগে ইতিহাস গড়ল সাবিনা ও মনিকা

    এবিএনএ: ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশের দুই ফুটবলার সাবিনা খাতুন মনিকা চাকমা দেখালেন নজিরবিহীন পারফরম্যান্স। স্যামতসের বিপক্ষে তাদের ক্লাব পারো এফসি ২৮-ব্যবধানে জয়লাভ করে ফুটবল অঙ্গনে সৃষ্টি করেছে চাঞ্চল্য।

    এই ম্যাচে সাবিনা একাই করেছেন ৯টি গোল, আর মনিকা করেছেন ৭টি। শুধু তারা নয়, হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও, যার ঝুলিতে গোল। ঋতুপর্ণা করেছেন আরও ৪টি গোল। চারজন মিলে করেন ম্যাচের ২৫টি গোল!

    খেলা শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পারো এফসি। ৮তম মিনিটে সাবিনার প্রথম গোল দিয়ে গোলবন্যার সূচনা হয়। এরপর ২৬ ৩১তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই সাফজয়ী তারকা। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক এবং পরে আরও তিনটি গোল করে মোট গোলের মালিক হন তিনি।

    মনিকা প্রথম গোল করেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ৩৮তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে আরও চারবার বল জালে পাঠিয়ে গোলের অসাধারণ কীর্তি গড়েন তিনি।

    সুমাইয়া গোল করেন ৩৬তম মিনিটে। পরে ৩৮ ৫২তম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন এবং শেষ দিকে আরও দুটি গোল যোগ করেন।

    ঋতুপর্ণার গোলের শুরু বিরতির পর। ৫৩, ৬৪, ৭৭ এবং ৮১তম মিনিটে গোল করে তিনিও নিজের নাম লেখান দুর্দান্ত স্কোরারদের তালিকায়।

    বাংলাদেশি নারী ফুটবলারদের এই নজিরবিহীন পারফরম্যান্স ভুটানের মাঠে শুধু জয়ই নয়, এক অভাবনীয় ইতিহাস রচনা করে গেল।