Tag: মীরসরাই

  • মীরসরাইয়ে চাঞ্চল্য: রাস্তা বন্ধ করে তিন পরিবারকে অবরুদ্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

    মীরসরাইয়ে চাঞ্চল্য: রাস্তা বন্ধ করে তিন পরিবারকে অবরুদ্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

    এবিএনএ,মীরসরাই: মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন মধ্যম ওয়াহেদপুর গ্রামের ৫ নং ওয়ার্ড সালামাত উল্লাহ ফকির বাড়ির চলাচলের পথ বন্ধ করে তিন পরিবার কে এক বছর যাবত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

    প্রতিহিংসাপরায়ণ হয়ে জসিম ও করিম দুই ব্যক্তি চলাচলের রাস্তায় ঘর নির্মান করে রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ মধ্যম ওয়াহেদপুর
    গ্রামের সালামত উল্লাহবাড়ির, মোশাররফ, ইয়াসিন,সোহেল, মহিউদ্দিনের পরিবারের লোকজন অবরুদ্ধ অবস্থায় রাত দিন পার করছেন।

    ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন দীর্ঘ ১০০ বছরের পুরাতন বাড়ী আমাদের আমরা পাঁচ পরিবার আমাদের বাড়ির জায়গা জমি এখনো বন্টক হয়ি, আমাদের বাড়ির চলাচলের যে রাস্তা ছিলো সেটি জসিম ও করিম’রা বন্ধ করে দিয়েছে, আমরা আজ একটি বছর অনেক কষ্ট করে যাতায়াত করতেছি। আমার ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারতেছেনা বর্ষায় কেউ ঘর থেকে বের হতে পারেনা আমরা এর একটি সুষ্ঠু বিচার চাই।

    সমাজের সদ্দার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ জানান রাস্তাটিতে উভয়পক্ষের সমান জমিও ছেড়ে দেওয়া রয়েছে। কিন্তু বর্তমানে প্রতিপক্ষ জসিম ও করিম রাস্তার উপর ঘর নির্মান করার কারণে অন্য পরিবার গুলা চলাচল করতে পারতেছেনা গণ্যমান্য ব্যক্তিরা একাদিক বার চেষ্টা করেও সমধান করতে পারে নাই, প্রতিপক্ষরা পুরো রাস্তার উপর ঘর তৈরি করে, তিনটি পরিবারকে অবরুদ্ধ করে ফেলেন। বর্তমানে ওইসব পরিবারের লোকজন অন্যের ফসলি জমির আইল ও পুকুরপাড় দিয়ে কষ্টে চলাচল করছে। যেকোনো সময় উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

    প্রতিপক্ষ করিম ও জসিমের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকার করে, তারা বলে আমাদের ঘর ভেঙ্গে রাস্তা দিবো নাকি আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
    মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর কাছে রাস্তা বন্ধ করে অবরুদ্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চলাচলের রাস্তা বন্ধ করার কারো অধিকার নেই রাস্তা সকলের জন্য উম্মক্ত। রাস্তা বন্ধ রাখার বিষয়ে এখন কোন অভিযোগ আসে নাই।

  • মীরসরাইয়ে প্রবাসী অপহরণ ও হামলা: দীর্ঘদিন পলাতক আসামি অবশেষে পুলিশের জালে

    মীরসরাইয়ে প্রবাসী অপহরণ ও হামলা: দীর্ঘদিন পলাতক আসামি অবশেষে পুলিশের জালে

    এবিএনএ,মীরসরাই: চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় প্রবাসী মোঃ শাহাদাত হোসেন সেলিমকে হামলা ও অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত আসামি মোঃ সালমান (৩০), যিনি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। সোমবার (২৩ মার্চ) তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ।

    মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিন ইশতিয়াক রুবেল জানান, মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সালমানকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

    ভুক্তভোগী প্রবাসী মোঃ শাহাদাত হোসেন সেলিম জানান, আসামিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তার বাড়ির দক্ষিণ পাশে নিজ জমিতে প্রায় দেড় থেকে দুই মাস ধরে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল।

    গত ১৮ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে তিনি নির্মাণ কাজ পরিদর্শনে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার পিঠে আঘাত ও ডান গালে ঘুষি মেরে আহত করা হয়।

    ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে হাদি ফকিরহাট বাজারে নিয়ে যাওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

    স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

    পরে স্থানীয়দের সহায়তায় তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    শাহাদাত হোসেন সেলিম জানান, শারীরিকভাবে সুস্থ হয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন, যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।

  • মীরসরাইয়ে ১৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ

    মীরসরাইয়ে ১৫০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ

    এবিএনএ,মীরসরাই: মীরসরাই উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১৫০টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মীরসরাই থানা পুলিশ। তার ধারাবাহিকতায় গত সাপ্তাহে উদ্ধার হওযা ৫ টি ফোন উদ্ধার করে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মীরসরাই থানায় এই মোবাইলফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

    মোবাইল উদ্ধারকারী অফিসার এএসআই মোঃ শামিনুর রহমান সুমন বলেন ” যখন কোন ব্যক্তির মোবাইল ফোন চুরি,ছিনতাই বা হারিয়ে যাওয়ার পর জিডি করার জন্য অসহায়ের মত থানায় আসেন এবং বলেন মোবাইলে তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি আছে তখন তাদের দেখে খুবই মায়া লাগে এবং নিজের দায়িত্ব ও কর্তব্য নিজের সর্বোচ্চ টুকু দিয়ে মোবাইল উদ্ধারে চেষ্টা করি”।

    মীরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফরিদা ইয়াসমিন ভুক্তভোগীদের হাতে তাদের প্রিয় ফোনগুলো তুলি দিয়ে বলেন বিভিন্ন সময় মানুষের মোবাইল হারিয়েযায়, চুরি চিন্তায় হয়ে যায় সে প্রেক্ষিতে থানায় এসে তারা জিডি করে, আমি আসার পর থেকে এই পর্যন্ত ১৫০ টি মোবাইল ফোন উদ্ধার করি এবং গত এক সাপ্তাহে আমরা ৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

    তিনি আরো বলেন নানা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা সত্ত্বেও আমরা মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সব ফোন উদ্ধার করা সবসময় সম্ভব না হলেও পুলিশের আইসিটি টিম এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে এবং আগামীতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

    দীর্ঘদিন পর নিজের হারানো ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • মীরসরাইয়ে একুশের আলোচনা, ইফতার ও কবি সম্মাননা

    মীরসরাইয়ে একুশের আলোচনা, ইফতার ও কবি সম্মাননা

    এবিএনএ,মীরসরাই: মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা, ইফতার মাহফিল ও কবির জন্মদিন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

    শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) বিকাল ৪টা থেকে ৫২’র ভাষা আন্দোলন ও মহান একুশের তাৎপর্য এবং আজকের প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতার উপলব্দি নিয়ে পাঠাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে সাংবাদিক নাছির উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক প্রফেসর নুরুল আফছার ।

    আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হোছাইন সবুজ, মাষ্টার জিনাত সুলতানা ফেরদৌস, ডা: সালাউদ্দিন খাঁন, সাংবাদিক রাজিব মজুমদার, লেখক নাছির উদ্দিন ভূঞা প্রমুখ।

    এসময় আরো উপস্থিত ছিলেন কবি তাছলিমা চৌধুরী সুরভী, সাংবাদিক জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, তাবিবুর রহমান প্রমুখ।

    আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতার শেষে মীরসরাই উপজেলার অন্যতম সাংস্কৃতিক সেবক ও গুণীজন রণজিত ধর এর ৭২ তম জন্মদিন এর কেক কাটা হয়। তাঁকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে স্মারক উত্তরীয় পরিয়ে উপস্থিত সকলে একে একে ফুলেল শুভেচ্ছা জানান। সবশেষে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সকল অতিথিবৃন্দ রনজিত ধরের দীর্ঘায়ু ও সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করেন।

  • মৃত্যুর মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে: ১৪ ঘণ্টায় তিন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের

    মৃত্যুর মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে: ১৪ ঘণ্টায় তিন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৯ জনের

    এবিএনএ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ পথ। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

    হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত সময়ের মধ্যেই দুর্ঘটনাগুলো ঘটে যায়।

    চান্দিনায় মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের ডিভাইডার টপকে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    দাউদকান্দিতে বেপরোয়া বাসে আগুন, নিহত ৪

    দাউদকান্দিতে যাত্রীদের সঙ্গে চালকের তর্কের জেরে বাসটির গতি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

    চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্বিতল বাসের সজোরে ধাক্কায় তিনজন যাত্রী নিহত হন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে বারইয়ারহাটের ধুমঘাট সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আরও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে, তবে সংশ্লিষ্ট চালকেরা ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ও চালকদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।