Tag: ভোটকেন্দ্র

  • নির্বাচন সামনে রেখে কড়া নজরদারি: মাদ্রাসা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে তালিকা চাইল সরকার

    নির্বাচন সামনে রেখে কড়া নজরদারি: মাদ্রাসা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে তালিকা চাইল সরকার

    এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে যেসব মাদ্রাসা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

    নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ জন্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাদ্রাসাগুলোর নাম, সংখ্যা ও পূর্ণ ঠিকানা প্রয়োজন। আগামী ১১ জানুয়ারির মধ্যে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্ধারিত ই-মেইলে তালিকা পাঠাতে বলা হয়েছে।

    মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়। স্মারকে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ ছাড়া তালিকা প্রেরণের ক্ষেত্রে সমন্বয় নিশ্চিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদেরও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সংসদ নির্বাচনে নতুন ভোটকেন্দ্র নীতিমালা, ডিসি-এসপি কমিটি বাতিল ও ইভিএম বাদ

    সংসদ নির্বাচনে নতুন ভোটকেন্দ্র নীতিমালা, ডিসি-এসপি কমিটি বাতিল ও ইভিএম বাদ

    এবিএনএ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে সংস্থাটি, যেখানে বাদ পড়েছে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ইউএনও এবং ওসির সমন্বয়ে গঠিত পূর্বের ভোটকেন্দ্র নির্ধারণ কমিটি। এবার ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব থাকবে এককভাবে নির্বাচন কর্মকর্তাদের হাতে।

    নতুন নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, ভোটকেন্দ্র নির্ধারণ বা পুনর্বিন্যাসে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা থাকছে না। একইসঙ্গে বাতিল করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব ব্যবস্থা।

    পূর্ববর্তী ২০২৩ সালের নীতিমালায় জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হতো। তবে সেই প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

    গত ২১ মে, নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের পঞ্চম সভায় নতুন এই নীতিমালাটি অনুমোদন পায়। সভা শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “কমিটিভিত্তিক পদ্ধতি বাদ দিয়ে ভোটকেন্দ্র স্থাপনের পুরো বিষয়টি এবার নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেহেতু এবারের নির্বাচনে ইভিএম থাকছে না, তাই ইভিএম সংক্রান্ত বিষয়গুলো বাতিল করা হয়েছে।”

    নতুন নীতিমালায় নির্ধারিত হয়েছে, প্রতিটি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং গড়ে ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য পৃথক ভোটকক্ষ থাকবে।

    এই পরিবর্তনগুলো নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।