Tag: বার্সেলোনা

  • ‘মেসির জন্য বার্সার দরজা চিরদিন খোলা’—পুনর্নির্বাচিত হয়ে বড় বার্তা দিলেন লাপোর্তা

    ‘মেসির জন্য বার্সার দরজা চিরদিন খোলা’—পুনর্নির্বাচিত হয়ে বড় বার্তা দিলেন লাপোর্তা

    এবিএনএ: স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি পদে আবারও জয়ী হয়েছেন হোয়ান লাপোর্তা। বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবের দায়িত্বে থাকছেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার পরই ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই সভাপতি।

    নির্বাচনে মোট ভোটের ৬৮ শতাংশের বেশি পেয়ে প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্তকে পরাজিত করেন লাপোর্তা। এই জয় তাকে ক্লাবের আর্থিক পুনর্গঠন ও স্টেডিয়াম উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার শক্তিশালী সমর্থন দিয়েছে।

    জয়ের পর লাপোর্তা বলেন, মেসির জন্য বার্সেলোনার দরজা সবসময় খোলা। তিনি জানান, মেসি যেভাবে চান সেভাবেই ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এমনকি তার সম্মানে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজন ও স্টেডিয়ামে ভাস্কর্য স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি।

    লাপোর্তার মতে, ক্লাবের ইতিহাসে লাদিস্লাও কুবালা ও ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তিদের পাশে মেসির স্থান হওয়া উচিত।

    তবে নির্বাচন ঘিরে কিছু বিতর্কও ছিল। বিশেষ করে সাবেক কোচ শাভি এর্নান্দেজ অভিযোগ করেছিলেন, ২০২৩ সালে মেসির প্রত্যাবর্তন লাপোর্তাই আটকে দিয়েছিলেন। যদিও এই অভিযোগ সরাসরি নাকচ করেন লাপোর্তা।

    তিনি ব্যাখ্যা দেন, মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি জানান, মেসির পরিবার ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত মেসি চাপমুক্ত পরিবেশের জন্য মায়ামিকে বেছে নেন।

    সবশেষে লাপোর্তা বার্সা সমর্থকদের আশাবাদী বার্তা দেন। তিনি বলেন, ক্লাবের কঠিন সময় শেষের পথে এবং সামনে সাফল্যের নতুন অধ্যায় অপেক্ষা করছে। তার নেতৃত্বে দল আরও ট্রফি জিতবে এবং স্টেডিয়ামের কাজও নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

  • লা লিগার বেতনের রাজা এমবাপ্পে, ভিনি–ইয়ামাল–রাফিনিয়ারা বছরে কত আয় করেন?

    লা লিগার বেতনের রাজা এমবাপ্পে, ভিনি–ইয়ামাল–রাফিনিয়ারা বছরে কত আয় করেন?

    এবিএনএ: ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর একটি লা লিগায় খেলোয়াড়দের বেতন কাঠামো প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট। তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় প্রথম চারটি স্থানই দখল করে রেখেছে রিয়াল মাদ্রিদ।

    তথ্য অনুযায়ী, এমবাপ্পে বছরে বেতন পান ৩১.৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪৯ কোটি ৪০ লাখ টাকারও বেশি। তার ঠিক পরেই রয়েছেন সতীর্থ ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বাৎসরিক আয় ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৮ কোটি ৯৫ লাখ।

    লা লিগায় তৃতীয় সর্বোচ্চ বেতন পান রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। তার আয় ২২.৫ মিলিয়ন ইউরো, যা প্রায় ৩২৩ কোটি ৫ লাখ টাকার সমান। একই ক্লাবের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম আছেন চতুর্থ স্থানে। তার বাৎসরিক বেতন ২০.৮ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯৮ কোটি ৬৪ লাখ টাকা।

    তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জ্যান ওবলাক। ষষ্ঠ স্থানে বার্সেলোনার অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি—দুজনই বেলিংহ্যামের সমপরিমাণ বেতন পান। সপ্তম স্থানে থাকা বার্সার ফ্রেঙ্কি ডি ইয়ং বছরে আয় করেন ১৯ মিলিয়ন ইউরো, যা প্রায় ২৭২ কোটি ৮০ লাখ টাকা।

    ১৬.৭ মিলিয়ন ইউরো বেতন নিয়ে অষ্টম স্থানে আছেন অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস। একই অঙ্কে নবম থেকে ত্রয়োদশ স্থানে রয়েছেন বার্সেলোনার রাফিনিয়া ও লামিন ইয়ামাল, রিয়ালের ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো এবং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। তাদের প্রত্যেকের আয় বাংলাদেশি টাকায় প্রায় ২৩৯ কোটি ৭৭ লাখ।

    ১৫.৬ মিলিয়ন ইউরো বেতনে তালিকার ১৪তম স্থানে আছেন জিরোনার মার্ক টের স্টেগেন এবং ১৫তম স্থানে বার্সেলোনার ডিফেন্ডার জুলেস কুন্দে। তাদের বাৎসরিক আয় প্রায় ২২৩ কোটি ৯৮ লাখ টাকা।

  • ১৮ বছরেই ইতিহাস! ড্রিবলিংয়ে মেসিকে ছাড়িয়ে ফুটবল বিশ্বে ঝড় তুললেন লামিনে ইয়ামাল

    ১৮ বছরেই ইতিহাস! ড্রিবলিংয়ে মেসিকে ছাড়িয়ে ফুটবল বিশ্বে ঝড় তুললেন লামিনে ইয়ামাল

    এবিএনএ: বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালকে ঘিরে তুলনা আর প্রশংসার শেষ নেই। কেউ তাঁর খেলায় খুঁজে পান লিওনেল মেসির ঝলক, আবার কারও চোখে তিনি নেইমারের উত্তরসূরি। তবে মাত্র ১৮ বছর বয়সেই পরিসংখ্যানের দিক থেকে এক গুরুত্বপূর্ণ জায়গায় ইতিহাস গড়ে ফেলেছেন এই স্প্যানিশ উইঙ্গার।

    এক বর্ষপঞ্জিকায় সফল ড্রিবলিংয়ের সংখ্যায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইয়ামাল ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকেও। এই তালিকায় তাঁর সামনে আছেন কেবল ব্রাজিলিয়ান তারকা নেইমার।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির জার্সিতে এক বছরে সর্বোচ্চ ৩৩৫টি সফল ড্রিবলিং করে শীর্ষে আছেন নেইমার। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ামাল, যিনি ২০২৫ সালে বার্সেলোনার হয়ে সফল ড্রিবলিং করেছেন ৩০৭ বার। উল্লেখযোগ্যভাবে, এই তালিকার শীর্ষ দশে পাঁচবার জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

    চোট ও মাঠের বাইরের আলোচনায় চলতি বছরে কিছুটা ছন্দ হারালেও খুব দ্রুতই নিজের সেরা রূপে ফিরেছেন ইয়ামাল। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারলেও পরবর্তী ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সমর্থকরা।

    নিয়মিত গোল ও অ্যাসিস্টের পাশাপাশি গোল না পেলেও ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলছেন তিনি। মাঠে তাঁর উপস্থিতিই হয়ে উঠছে বার্সেলোনার আক্রমণের বড় অস্ত্র।

    চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১০টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট তাঁরই দখলে। সতীর্থদের দিয়ে সাতটি গোল করিয়ে কাতালান ক্লাবটির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন এই তরুণ ফুটবলার।

  • নাবালক ইয়ামালকে বাসায় ডাকার অভিযোগ সাবেক পর্ন তারকার, তোলপাড় স্প্যানিশ মিডিয়ায়

    নাবালক ইয়ামালকে বাসায় ডাকার অভিযোগ সাবেক পর্ন তারকার, তোলপাড় স্প্যানিশ মিডিয়ায়

    এবিএনএ:  স্প্যানিশ ফুটবল এবং বিনোদন অঙ্গনে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে লামিন ইয়ামালকে ঘিরে। মাত্র ১৬ বছর বয়সী এই বার্সেলোনা তারকা একাধিক প্রাপ্তবয়স্ক নারী মডেল এবং সাবেক পর্ন তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে জড়িয়ে পড়েছেন।

    সম্প্রতি ২৯ বছর বয়সী অনলি ফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে ঘুরতে দেখা যায় ইয়ামালকে। এ নিয়েই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অনেকে ফাতিকে ব্যক্তিগত আক্রমণ করতে থাকলে তিনি স্পষ্ট করে দেন, “আমার ও ইয়ামালের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, যেটুকু দেখা গেছে সেটুকুই সত্যি।” অপমানজনক মন্তব্যের জেরে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন ফাতি।

    এদিকে এক নতুন মোড় নেয় বিতর্ক। সংবাদমাধ্যমে উঠে আসে, সাবেক পর্ন অভিনেত্রী ক্লদিও বাভেলের সঙ্গে নাকি ইয়ামালের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইয়ামাল অবশ্য তা অস্বীকার করে বলেন, “বাভেলই আমাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন, আমি কখনোই সাড়া দিইনি।”

    কিন্তু বাভেল নিজের ইনস্টাগ্রাম বার্তায় সম্পূর্ণ ভিন্ন দাবি তুলে ধরেন। তার ভাষায়, “আসলে ইয়ামালই আমাকে বারবার মেসেজ করে দেখা করতে বলেছে, এমনকি বাসায়ও ডেকেছে। আমি তার বয়স জানার পর মেসেজের জবাব দেওয়া বন্ধ করি।” তিনি আরও বলেন, “আমি কোনোদিন এত অল্প বয়সী কারও সঙ্গে সম্পর্ক করিনি, তার সঙ্গে আলাদাভাবে কোথাও দেখা করিনি।”

    বাভেল অভিযোগ করেন, ইয়ামাল নাকি তাকে আশ্বস্ত করেছিল—“পুলিশ কিছু জানবে না, ভয় নেই।” তিনি বলেন, “আমি বলেছিলাম, তুমি নাবালক, পুলিশ আমাকে ধরলে কী হবে? উত্তরে বলেছিল—কিছুই হবে না, তুমি নিশ্চিন্ত থাকো।”

    এদিকে এই বিতর্কের আগেই ইয়ামালকে ফাতি ভাসকেজের সঙ্গে ঘুরতে দেখা যায়। ছবি ভাইরাল হলে শুরু হয় বিতর্ক। ফাতি বলেন, “আমার বয়স এখনো ৩০ হয়নি। আমি শুধু তার সঙ্গে কিছু সময় কাটিয়েছি। সেটুকুই সত্যি।”

    বার্সেলোনা ক্লাব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে স্প্যানিশ ক্রীড়া ও বিনোদন সাংবাদিকরা বলছেন, ইয়ামালের বয়স ও তারকাখ্যাতির কারণে এমন বিষয়গুলো তার ভবিষ্যতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

    বার্সার উঠতি এই প্রতিভা মাঠে যেমন আলো ছড়াচ্ছেন, মাঠের বাইরের বিতর্ক এখন সেটিকে ম্লান করে দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।