Tag: বলিউড খবর

  • ৬৬ বছরে মা হওয়ার গুঞ্জন! ভাইরাল ‘বেবি বাম্প’ ছবি নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

    ৬৬ বছরে মা হওয়ার গুঞ্জন! ভাইরাল ‘বেবি বাম্প’ ছবি নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

    এবিএনএ: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চমকপ্রদ এক গুঞ্জন। ৬৬ বছর বয়সে নাকি তিনি মা হতে চলেছেন—এমন খবর নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি Rashmika MandannaVijay Deverakonda-র বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে স্বামীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সেই অনুষ্ঠানে সাদা সিল্কের শাড়ি ও হল্টারনেক ব্লাউজে তাকে বেশ আত্মবিশ্বাসী ও স্টাইলিশ লুকে দেখা যায়।

    তবে অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নতুন আলোচনা। কয়েকটি ছবিতে শাড়ির ভাঁজে তার পেট কিছুটা উঁচু দেখাচ্ছিল, যা অনেকেই ‘বেবি বাম্প’ বলে ধারণা করেন। এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন—৬৬ বছর বয়সে নাকি আবার মা হতে চলেছেন এই অভিনেত্রী।

    এই জল্পনার জবাবে নীনা গুপ্তা পরিষ্কারভাবে জানান, তিনি অন্তঃসত্ত্বা নন। তার ভাষায়, ওই অনুষ্ঠানে যে শাড়িটি তিনি পরেছিলেন, সেটির কাপড় ছিল বেশ ভারী। ফলে শাড়ির ভাঁজের কারণে পেটের অংশটা একটু ফোলা দেখাচ্ছিল।

    তবে বিষয়টি নিয়ে তিনি মোটেও বিরক্ত নন। বরং হাস্যরসের সুরেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, এই বয়সেও তার গর্ভাবস্থা নিয়ে আলোচনা হওয়াটা তাকে মন্দ লাগেনি। বরং এতে বোঝা যায় সমাজের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাচ্ছে।

    ব্যক্তিগত জীবনে বিতর্কের মুখোমুখি হওয়া নীনা গুপ্তার জন্য নতুন কিছু নয়। একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার Vivian Richards-এর সঙ্গে তার সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় তাদের মেয়ে Masaba Gupta

    তখন সমাজের নানা সমালোচনার মুখে পড়লেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন নীনা গুপ্তা। আজও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও সাহসী অবস্থানের জন্য তিনি বলিউডে বিশেষভাবে প্রশংসিত।

  • বাবা–মায়ের বিচ্ছেদের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন গোবিন্দকন্যা টিনা আহুজা

    বাবা–মায়ের বিচ্ছেদের গুঞ্জন: অবশেষে মুখ খুললেন গোবিন্দকন্যা টিনা আহুজা

    এবিএনএ: বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘদিন ধরেই বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে—এমন আলোচনা এখন বলিউড অঙ্গনে বেশ আলোচিত।

    এই পরিস্থিতির মধ্যেই বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া দিয়েছেন তাদের মেয়ে Tina Ahuja। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান, গত দুই বছর তাদের পরিবারের জন্য মোটেও সহজ সময় ছিল না। বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো পরিবারকে।

    টিনা বলেন, পারিবারিক নানা জটিলতা ও পরিস্থিতির কারণে তাদের জীবনে বেশ কিছু কঠিন মুহূর্ত এসেছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও পরিবার হিসেবে একে অপরকে বোঝার চেষ্টা করছেন তারা।


    নারী দিবসে মাকে ঘিরে টিনার বার্তা

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন টিনা। সেখানে তিনি লিখেছেন, অনেক নারী অন্যদের জন্য এতটাই ব্যস্ত থাকেন যে নিজেদের জন্য সময় বের করতে পারেন না।

    মেয়ের এই বার্তাকে কেন্দ্র করে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, টিনার এই কথার মধ্য দিয়ে তার বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে।

    অন্যদিকে টিনার এই মন্তব্যের জবাবে সুনীতা আহুজা বলেন, দীর্ঘ সময় ধরে তিনি সংসারের দায়িত্ব একাই সামলেছেন। এখন তিনি নিজের জীবন ও স্বপ্নের দিকেও কিছুটা মনোযোগ দিতে চান।


    গোবিন্দর প্রতিক্রিয়া

    এই প্রসঙ্গে অভিনেতা গোবিন্দও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার দাবি, সুনীতা বিভিন্ন জায়গায় তার নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করছেন, তা তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    গোবিন্দ আরও বলেন, এমন পরিস্থিতিতে তরুণ শিল্পীরা ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে দ্বিধায় পড়তে পারেন। এজন্য স্ত্রীর কিছু মন্তব্যের জন্য তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশও করেছেন।

    সব মিলিয়ে, দীর্ঘদিনের এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে এখনো নানা জল্পনা চলছে। যদিও পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা এখনো দেওয়া হয়নি।

  • ‘কিং’ সিনেমায় শাহরুখের অজানা রূপ—যে চমক আগে কখনো দেখেনি দর্শক!

    ‘কিং’ সিনেমায় শাহরুখের অজানা রূপ—যে চমক আগে কখনো দেখেনি দর্শক!

    এবিএনএ: বলিউড তারকা শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা কিং নিয়ে নতুন চমকের ইঙ্গিত মিলেছে। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে থাকা শচীন-জিগার জানিয়েছেন, এই সিনেমায় শাহরুখকে দর্শক একেবারে ভিন্নভাবে দেখতে পাবেন—যা আগে কখনো পর্দায় ধরা পড়েনি।

    তাঁদের ভাষ্য অনুযায়ী, সিনেমার গানগুলোতে শাহরুখের ঠোঁট মেলানোর ভঙ্গি বা ‘লিপ-সিঙ্ক’-এ থাকবে অভিনবত্ব। শুধু গান নয়, পুরো চরিত্রায়ণেও দেখা যাবে নতুন ধাঁচের উপস্থাপনা। লুক, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অভিনয়ের স্টাইল—সবকিছুতেই বড় পরিবর্তনের ছাপ থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা টিম।

    এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান। প্রযোজক প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টমারফ্লিক্স পিকচার্স। গল্প অনুযায়ী, শাহরুখ থাকছেন একজন অভিজ্ঞ আততায়ী চরিত্রে, আর সুহানাকে দেখা যাবে তাঁর শিষ্যের ভূমিকায়।

    সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবির গানগুলোর সুর করছেন শচীন-জিগার, আর আবহ সংগীতের দায়িত্বে আছেন অনিরুদ্ধ রবিচন্দ্র

    শাহরুখ ও সুহানার পাশাপাশি তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জিআরশাদ ওয়ার্সি। ভক্তদের ধারণা, মুক্তির আগেই ‘কিং’ ঘিরে উত্তেজনা আরও বাড়বে।

  • রাগের ইমোজিসহ এক শব্দে তোলপাড়—‘চুপ!’ পোস্টে কী ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?

    রাগের ইমোজিসহ এক শব্দে তোলপাড়—‘চুপ!’ পোস্টে কী ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন?

    এবিএনএ: বলিউডের বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। ব্যক্তিগত অনুভূতি, দৈনন্দিন অভিজ্ঞতা কিংবা জীবনের উপলব্ধি—ভক্তদের সঙ্গে খোলামেলা ভাগ করে নিতে তার জুড়ি নেই। তবে এবার তার এক লাইনের পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য ও জল্পনা।

    সম্প্রতি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ তিনি শুধু একটি শব্দ লিখেছেন—‘চুপ!’ সঙ্গে যোগ করেছেন রাগের ইমোজি। ক্ষণিকের এই পোস্টই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কী কারণে এমন সংক্ষিপ্ত কিন্তু তীব্র প্রতিক্রিয়া—তা নিয়ে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে।

    মন্তব্যঘরে ভক্তদের ভিড় লেগে যায়। কেউ জানতে চান, প্রিয় অভিনেতার মন খারাপের কারণ কী। আবার কেউ বিষয়টিকে নিছক রাগ নয়, বরং কোনো কিছুর বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে উঠে আসা এই এক শব্দ যেন সময়ের সাক্ষ্য বহন করছে।

    কেউ কেউ মজা করে পারিবারিক প্রসঙ্গ টেনে আনলেও বেশিরভাগ অনুরাগী অভিনেতার পাশে দাঁড়িয়ে তার স্পষ্টভাষী ভঙ্গির প্রশংসা করেছেন। তাদের মতে, তারকারা যখন খোলাখুলি অনুভূতি প্রকাশ করেন, তখন ভক্তদের সঙ্গে সম্পর্ক আরও মানবিক হয়।

    তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ‘চুপ!’ কি ব্যক্তিগত কোনো বিরক্তির বহিঃপ্রকাশ, নাকি ইন্ডাস্ট্রির ভেতরের কোনো বিষয়ে ক্ষোভের ইঙ্গিত? নাকি কেবল মুহূর্তের আবেগ? অভিনেতা নিজে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত রহস্যটা রহস্যই থেকে যাবে।

  • আইনি চাপে মুখ খুললেন শিল্পা শেঠি: ‘ন্যায়বিচারে বিশ্বাস আছে’, রেস্তরাঁ বিতর্কে নতুন মোড়

    আইনি চাপে মুখ খুললেন শিল্পা শেঠি: ‘ন্যায়বিচারে বিশ্বাস আছে’, রেস্তরাঁ বিতর্কে নতুন মোড়

    এবিএনএ: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নামে ফের আইনি বিতর্ক। তার মালিকানাধীন জনপ্রিয় রেস্তরাঁ ‘বাস্তিয়ান’-এর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে এফআইআর দায়েরের একদিন পরই আয়কর বিভাগের তল্লাশির মুখে পড়ে মুম্বাইয়ের শাখা। ধারাবাহিক আইনি ঝামেলার মধ্যে অবশেষে প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

    সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও গভীর রাত পর্যন্ত খোলা ছিল বাস্তিয়ান রেস্তরাঁ। রাজ্য সরকারের নির্দেশনা অমান্যের অভিযোগে কর্ণাটক পুলিশ আইনের ১০৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। এ ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকে আটকও করা হয়।

    এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার মুম্বাইয়ের দাদর এলাকায় অবস্থিত বাস্তিয়ান রেস্তরাঁয় আয়কর বিভাগের তল্লাশি শুরু হয়। বলিউড সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগের ৬০ কোটি টাকার আর্থিক মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে।

    এর আগেও শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা একাধিক আইনি জটিলতায় জড়িয়েছেন। পর্নকাণ্ড, আর্থিক মামলায় যুক্ত হওয়া এবং লুকআউট নোটিসের কারণে বিদেশ সফর বাতিল—সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন এই তারকা দম্পতি।

    সবশেষ পরিস্থিতিতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দেন শিল্পা শেঠি। সেখানে তিনি জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আইনি ভিত্তি ছাড়াই বিষয়গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

    অভিনেত্রী আরও বলেন, বিষয়টি বর্তমানে হাইকোর্টের বিবেচনাধীন। তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে। দেশের বিচারব্যবস্থার প্রতি তার অটুট আস্থার কথাও পুনর্ব্যক্ত করেন শিল্পা শেঠি।

  • ‘কিং’ টিজারে ঝড় তুললেন শাহরুখ খান — ফিরলেন বলিউডের অপ্রতিরোধ্য বাদশা!

    ‘কিং’ টিজারে ঝড় তুললেন শাহরুখ খান — ফিরলেন বলিউডের অপ্রতিরোধ্য বাদশা!

    এবিএনএ:  বলিউডের কিং শাহরুখ খান মানেই এক অন্য রকম উন্মাদনা। এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম ঘটেনি। ভক্তদের চমকে দিতে জন্মদিনেই প্রকাশ করলেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টিজার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে শাহরুখ-ঝড়।

    ফেসবুকে টিজারটি শেয়ার করে শাহরুখ লিখেছেন—
    “Defamed in hundred countries.
    The world gave only one name— KING.
    It’s Showtime! In Cinemas 2026.”

    বাংলায় অর্থ দাঁড়ায়—
    “শত দেশে বদনাম আমার, তবু এক নামেই সবাই চেনে— ‘কিং’। সময় এসে গেছে, দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”

    টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর কণ্ঠ, “কতটা খুন করেছি মনে নাই। আমি ভালো লোক না খারাপ লোক— কখনও ভাবিনি।” এই এক সংলাপনেই যেন ফিরে এলেন ‘ডন’, ‘রইস’ আর ‘জওয়ান’-এর সেই কিংবদন্তি শাহরুখ।

    প্রথম লুকে শাহরুখকে দেখা গেছে একেবারে নতুন রূপে— সাদা চুল, ঘন দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তিনি যেন বয়স নয়, বরং সময়কেও জয় করেছেন। তার চোখে-মুখে যেন ফুটে উঠেছে এক ভয়ংকর অথচ রাজকীয় চরিত্রের ছাপ।

    সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। জানা গেছে, ‘কিং’ হতে যাচ্ছে এক স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে থাকবে রহস্য, রোমাঞ্চ ও রাজকীয় অ্যাটিটিউডের মিশেল।

    ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। অভিষেককে দেখা যাবে মূল ভিলেনের চরিত্রে, আর আরশাদ ওয়ারসি থাকছেন বিশেষ ভূমিকায়।

    ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘কিং’-এর টিজার ইতিমধ্যেই ভক্তদের হৃদয় জয় করেছে। এক ভক্ত লিখেছেন, “এটা প্রত্যাবর্তন নয়, এটা রাজত্বের ঘোষণা!” আরেকজন লিখেছেন, “SRK isn’t just the king — he’s the empire!”

  • শাহরুখ-আমিরসহ বলিউড তারকাদের বিশেষ শুভেচ্ছা নরেন্দ্র মোদির জন্মদিনে

    শাহরুখ-আমিরসহ বলিউড তারকাদের বিশেষ শুভেচ্ছা নরেন্দ্র মোদির জন্মদিনে

    এবিএনএ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার পা রাখলেন ৭৫ বছরে। এই বিশেষ দিনে দেশজুড়ে শুভেচ্ছা বার্তার বন্যায় ভেসে যাচ্ছেন তিনি। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের শীর্ষ তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

    শাহরুখ খান নিজের ব্যস্ত শুটিংয়ের ফাঁকেই ভিডিও বার্তায় মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হাত জোড় করে শাহরুখ বলেন, “একটি ছোট শহর থেকে বিশ্বমঞ্চে পৌঁছানো আপনার যাত্রা অসাধারণ অনুপ্রেরণাদায়ক। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর দেশের প্রতি আপনার নিবেদন আমাদের জন্য উদাহরণ।” তিনি আরও যোগ করেন, “৭৫ বছর বয়সেও আপনার শক্তি তরুণ প্রজন্মের কাছেও বিস্ময়কর। আমি আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”

    কিছুদিন আগেই কাঁধে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন শাহরুখ। তাই ভিডিওটি কখন ধারণ করেছেন তা পরিষ্কার না হলেও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

    অন্যদিকে আমির খান লিখেছেন, “আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, স্যার। ভারতের জন্য আপনার অবদান অম্লান হয়ে থাকবে। আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”

    বলিউডের আরেক তারকা অনিল কাপুর বলেন, “প্রধানমন্ত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন এবং দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান।”

    অজয় দেবগনও মোদির নেতৃত্বের প্রশংসা করে শুভকামনা জানান। বিজয় দেবরকোন্ডা লিখেছেন, “আপনি শক্তির প্রতীক, নিজের লক্ষ্যে সবসময় স্থির। দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন। আপনাকে সম্মান ও আলিঙ্গন।”

    অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত প্রধানমন্ত্রীকে অভিহিত করেন “ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী” হিসেবে।

    মোদের জন্মদিনে বলিউড তারকাদের এই শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

  • অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    অবশেষে সুসংবাদ? ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে প্রথম সন্তান নিয়ে জোর গুঞ্জন

    এবিএনএ:  বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, শিগগিরই তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর-নভেম্বরের মধ্যেই নতুন অতিথির আগমন ঘটতে পারে। যদিও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তিনি মিডিয়ার সামনে খুব একটা দেখা দিচ্ছেন না। জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা মাতৃত্বকালীন দীর্ঘ ছুটি নেবেন এবং সম্পূর্ণ সময়টি পরিবারকে দেবেন।

    সম্প্রতি ভিকি কৌশলের নতুন ছবি ব্যাড নিউজ-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি মুচকি হেসে বলেন, “যদি কোনো সুসংবাদ থাকে, আমরা আনন্দের সঙ্গে তা সবার সঙ্গে ভাগ করে নেব। তবে এখন এর কোনো সত্যতা নেই। আপাতত ব্যাড নিউজ উপভোগ করুন, আর যখন গুড নিউজ থাকবে, তখন জানানো হবে।”

    উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোপনীয়তা বজায় রেখে জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় ইনস্টাগ্রামে নিজেদের বিশেষ মুহূর্ত শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন তারা।

    কাজের দিক থেকে ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ঐতিহাসিক পটভূমির সিনেমা ছাভা-তে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ শেষ অভিনয় করেছেন বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে।

  • পুরোপুরি খলচরিত্রে ফিরছেন টাবু, বলিউড-দক্ষিণী মিলনমেলায় শুরু আলোচনার ঝড়

    পুরোপুরি খলচরিত্রে ফিরছেন টাবু, বলিউড-দক্ষিণী মিলনমেলায় শুরু আলোচনার ঝড়

    এবিএনএ: চলচ্চিত্রে চরিত্রাভিনয়ের ক্ষেত্রে বলিউডে যাঁর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি টাবু। সংবেদনশীল অভিনয়, গভীর চরিত্র উপলব্ধি এবং রূপান্তরময় উপস্থিতির জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই টাবু ফিরছেন একেবারে নতুন এক ভয়ঙ্কর রূপে।

    দক্ষিণী জনপ্রিয় নির্মাতা পুরি জগন্নাথের আসন্ন এক অ্যাকশন-ড্রামা সিনেমায় টাবু রূপ নিচ্ছেন একজন নির্মম, কঠোর ও জটিল খলনায়িকার চরিত্রে। এই ছবিতেই প্রথমবারের মতো তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষ অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে। বিজয়ের অভিনয় দক্ষতা ও টাবুর অভিজ্ঞতা—এই দুই তারকার মুখোমুখি সংঘর্ষ নিয়েই সিনেমাপাড়ায় শুরু হয়েছে উত্তেজনা।

    ছবিটির নাম এখনো ঘোষণা করা না হলেও জানা গেছে, গল্প গড়ে উঠেছে নৈতিক সংঘাত ও প্রতিশোধের মোড়কে। চিত্রনাট্য রচনার কাজ চলমান এবং শুটিং শুরু হতে পারে এ বছরের শেষ দিকে।

    নির্মাতাদের দাবি, টাবুর বর্তমান চরিত্রটি তাঁর আগের নেতিবাচক চরিত্রগুলোর তুলনায় আরও বেশি গাঢ় ও মনস্তাত্ত্বিকভাবে গভীর। ‘মকবুল’, ‘হায়দার’ কিংবা ‘অন্ধাধুন’-এ ধূসর চরিত্রে তিনি যেভাবে দর্শকদের চমকে দিয়েছিলেন, এবারের ভূমিকা সেই সবকিছুকে ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

    চরিত্রে বাস্তবতা আনতে টাবু নিচ্ছেন মার্শাল আর্টসসহ নানা ধরনের ফিজিক্যাল ট্রেনিং। পাশাপাশি, চরিত্রের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের সহায়তাও নিচ্ছেন তিনি। নিজের চরিত্রে সম্পূর্ণরূপে ডুবে গিয়ে কাজ করছেন টাবু।

    অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির বহুল আলোচিত তৃতীয় ও শেষ কিস্তি—‘দৃশ্যম ৩’। সেখানে তাঁর চরিত্রে আরও বেশি দ্বন্দ্ব, ক্ষোভ ও সংকটের ছাপ থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।

    টাবু মানেই নির্ভরতা, টাবু মানেই অভিনয়ে অন্যরকম মাত্রা। আর এবার যখন তিনি পুরোপুরি খলচরিত্রে, তখন সিনেমাপ্রেমীদের কৌতূহল নতুন উচ্চতায় পৌঁছেছে। শুধু অপেক্ষা, টাবুকে বড় পর্দায় ভিন্ন রূপে দেখার।