Tag: ধর্মীয় সংবাদ

  • বৃষ্টির মধ্যেও ঈদের আবেগ: ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল, তিন দফায় জামাত অনুষ্ঠিত

    বৃষ্টির মধ্যেও ঈদের আবেগ: ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল, তিন দফায় জামাত অনুষ্ঠিত

    এবিএনএ,বাগেরহাট : হালকা বৃষ্টি যেন থামাতে পারেনি ঈদের আনন্দ। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ভিড় জমান হাজারো মুসল্লি। আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষদের এই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। তার আগেই সকাল ৬টা থেকে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করেন। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উপস্থিতি। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এই ঐতিহ্যবাহী স্থানে নামাজ আদায় করতে।

    জামাত শুরু হওয়ার আগেই মসজিদের ভেতরের স্থান পূর্ণ হয়ে যায়। পরে মসজিদের আশপাশের খোলা জায়গাতেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও মুসল্লিদের ভিড় ছিল উপচে পড়া।

    প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ঈদের নামাজে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পাশাপাশি মুসল্লিরা নিজেদের পরিবার ও প্রয়াত স্বজনদের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং দান-খয়রাতে অংশ নেন।

    এ সময় সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ বলেন, নির্বাচনের পর এটি তার প্রথম ঈদের জামাত। তিনি দেশ ও জাতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ঈদের এই মিলনমেলা ঐক্যের প্রতীক এবং এই ঐক্য ধরে রেখে বাগেরহাটকে আরও সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করতে পারায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আগামীর দিনগুলোতে সংযম ও আত্মশুদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।

    এদিকে, প্রথম জামাত ছাড়াও আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব নাসির উদ্দিন। তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক।

    সব মিলিয়ে, বৃষ্টিভেজা সকালেও ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ এক ভিন্ন আবহ তৈরি করে—যেখানে ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য ও মানুষের মিলন একাকার হয়ে যায়।

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি—ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার

    সৌদিতে চাঁদ দেখা যায়নি—ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার

    এবিএনএ: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী শুক্রবার (২০ মার্চ)। এর ফলে দেশটিতে রমজান মাস পূর্ণ ৩০ দিনে সম্পন্ন হচ্ছে।

    বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের কোথাও নতুন চাঁদের দেখা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্র জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই একই নিয়ম অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও ৩০ রোজা পূর্ণ করে ঈদ উদযাপন করা হবে।

    এদিকে, দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আগেই ঈদের ছুটি ঘোষণা করেছে। বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য বুধবার রাত থেকে ছুটি কার্যকর হচ্ছে, যা পরবর্তী কয়েকদিন অব্যাহত থাকবে।

    সংশ্লিষ্টরা জানান, আগাম ছুটি ঘোষণার ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারছে এবং কর্মীরাও নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারছেন।

    এবারের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের জনগণ ৩০টি রোজা পূর্ণ করার পর শুক্রবার ঈদুল ফিতরের আনন্দে শামিল হবেন।

  • বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ—কাল থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা, তারাবিতে মুখর মসজিদ

    বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ—কাল থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা, তারাবিতে মুখর মসজিদ

    এবিএনএ: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে দেশে রোজা শুরু হচ্ছে। আজ এশার নামাজের পর মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সেহরি গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে সিয়াম সাধনার প্রস্তুতি।

    বিভিন্ন স্থানে চাঁদ দেখার তথ্য যাচাই শেষে ইসলামিক ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় দেশজুড়ে মসজিদে মসজিদে ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। মুসল্লিরা পরিবার-পরিজন নিয়ে তারাবিতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

    রমজান মাস মুসলমানদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে। এ মাসে আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির অনুশীলনের বিশেষ সুযোগ থাকে। পবিত্র কোরআনে রোজার বিধানকে ফরজ হিসেবে ঘোষণা করে মুমিনদের তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে।

    রমজানের প্রধান ইবাদত রোজা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্কসহ সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করা হয়। এ মাসে দান-সদকা, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে মনোযোগ বাড়াতে ধর্মীয় নেতারা আহ্বান জানিয়েছেন।

    রমজানের শেষ দশ দিন ইতেকাফ ও অতিরিক্ত ইবাদতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ সময়ের কোনো এক বেজোড় রাতে রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর। হাদিসে বর্ণিত নির্দেশনা অনুযায়ী শেষ দশকের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাতকে গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত করার তাগিদ দেওয়া হয়েছে।

  • রমজানের প্রস্তুতি শুরু: জেনে নিন ঢাকায় প্রথম দিনের সেহরি ও ইফতারের নির্ধারিত সময়

    রমজানের প্রস্তুতি শুরু: জেনে নিন ঢাকায় প্রথম দিনের সেহরি ও ইফতারের নির্ধারিত সময়

    এবিএনএ: চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। সম্ভাব্য শুরু তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে রাজধানী ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের জন্য ঢাকার প্রথম দিনের সেহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিট। একই দিনে ইফতার করা হবে বিকেল ৫টা ৫৮ মিনিটে

    ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

    ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে রাজধানীর সময়ের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মানুষ সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন বলেও জানানো হয়েছে।

    এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার জন্য আলাদা সেহরি-ইফতারের সময়সূচি পর্যায়ক্রমে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

    রমজানকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতির অংশ হিসেবেই এই সময়সূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

  • শাবানের চাঁদ দেখা গেল না সৌদিতে, মধ্যপ্রাচ্যে কবে থেকে শুরু হচ্ছে পবিত্র মাস?

    শাবানের চাঁদ দেখা গেল না সৌদিতে, মধ্যপ্রাচ্যে কবে থেকে শুরু হচ্ছে পবিত্র মাস?

    এবিএনএ: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদের দেখা মেলেনি। ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

    রোববার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে স্থাপিত চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে নতুন চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও তা নিশ্চিত করা যায়নি। নির্ভরযোগ্য সাক্ষ্য না পাওয়ায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

    সৌদি প্রেস এজেন্সিসহ দেশটির সরকারি গণমাধ্যমে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, সোমবার রজব মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং পরদিন মঙ্গলবার থেকে শাবান মাসের সূচনা হবে।

    ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান রমজানুল মুবারকের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত। এ মাসে মুসলমানরা বেশি বেশি নফল রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধিতে মনোযোগ দেন। হাদিস শরিফে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে অধিক নফল রোজা পালন করতেন।

    সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণাকে ভিত্তি করে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ তাদের হিজরি মাস নির্ধারণ করে থাকে। ফলে এসব দেশেও একই দিনে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে মাসের সূচনা নির্ধারণ করা হয়। সে কারণে সৌদি আরবের সঙ্গে একদিনের পার্থক্য দেখা দিতে পারে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে শাবান মাস শুরুর তারিখ ঘোষণা করবে।

    শাবান মাস মুসলমানদের জন্য তওবা, আত্মসমালোচনা এবং পবিত্র রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতির এক বিশেষ সময়।

  • ঝিলবুনিয়া দরবার শরীফে শোকের ছায়া, মঙ্গলবার পীরসাহেব হুজুরের জানাজা

    ঝিলবুনিয়া দরবার শরীফে শোকের ছায়া, মঙ্গলবার পীরসাহেব হুজুরের জানাজা

    এবিএনএ,মোংলা: বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল সময়ের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক শরীয়ত ও তরিকতের নিরলস প্রচারক সুন্নাতে মুহাম্মাদির (সা:) মুজাচ্ছাম নমুনা রাহ্বারে মুসলিম মিল্লাত আলহাজ্ব হযরত মাওলানা শাহসূূফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁনের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হবে।

    এর আগে গত ২৮ ডিসেম্বর (রবিবার) পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মাহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। এসময় তিনি তার ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং লাখো ভক্ত-আশেকানদের শোকের সাগরে ভাসিয়ে যান।

    পরে যুগশ্রেষ্ঠ মহান এ ওলী এবং মহান আল্লাহ পাকের এ সাধকের প্রথম নামাজে জানাজা ৩১ ডিসেম্বর (বুধবার) পবিত্র বায়তুল্লাহ শরীফে বাদ যোহর অনুষ্ঠিত হয়।

    দ্বিতীয় নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য ঝিলবুনিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।