Tag: তেজগাঁও

  • রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

    রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩

    এবিএনএ: রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে এক রাতে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তেজগাঁও বিভাগের অধীন কয়েকটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশজুড়ে র‍্যাবের অভিযান, লাখ লিটার মজুত চিহ্নিত—জরিমানা ও জব্দ

    ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশজুড়ে র‍্যাবের অভিযান, লাখ লিটার মজুত চিহ্নিত—জরিমানা ও জব্দ

    এবিএনএ: ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ এবং অবৈধভাবে মজুত করা তেল জব্দ করা হয়েছে।

    র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বাজারে অস্থিরতা তৈরি করা মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বুধবার (৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাজারীবাগ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১ লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৭১ হাজার টাকা জরিমানা করেন এবং ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়।

    এর আগে ৭ এপ্রিল পটুয়াখালী সদর এলাকায় র‍্যাব-৮ এর তত্ত্বাবধানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই দিনে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন ছাড়া খোলা তেল বোতলজাত করা, বিভিন্ন কোম্পানির লেবেল ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ সনদ না থাকার অভিযোগে ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

    এছাড়া নাসিরাবাদ এলাকায় একটি গোডাউনে ৯ হাজার ৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকার আরেকটি গুদামে ১২ হাজার লিটার ভোজ্যতেলের অবৈধ মজুত পাওয়া যায়। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    র‍্যাব জানিয়েছে, ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ২৪৪ নেতা-কর্মী

    রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ২৪৪ নেতা-কর্মী

    এবিএনএ: রাজধানীতে ঝটিকা মিছিল করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪৪ জন নেতা-কর্মী। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।

    সকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে হঠাৎ করেই ছোট ছোট দলে ভাগ হয়ে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা ছত্রভঙ্গ করে দেয়।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবারের অভিযানে মোট ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, চলমান অভিযানে এখন পর্যন্ত ঝটিকা মিছিলে অংশ নেওয়া আনুমানিক সাড়ে পাঁচশরও বেশি কর্মীকে আটক করা হয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।