Tag: ঝোড়ো হাওয়া

  • বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপ, ছয় বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

    বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপ, ছয় বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

    এবিএনএ:  বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের ছয়টি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে অন্যত্রও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    সোমবার (১৮ আগস্ট) দুপুরে দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও সক্রিয় হয়েছে। এটি বর্তমানে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলের নিকটে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

    মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

    অন্যদিকে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

  • রাতেই ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি, ৯ অঞ্চলের নৌবন্দরে সতর্ক সংকেত

    রাতেই ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি, ৯ অঞ্চলের নৌবন্দরে সতর্ক সংকেত

    এবিএনএ:

    আজ রাতেই দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এই ঝড়বৃষ্টি হতে পারে। এজন্য সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের আকাশে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    এছাড়া নীলফামারী জেলায় মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ রংপুর বিভাগের বিভিন্ন জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগেও মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। কিছু এলাকায় তা কমতেও পারে।

    বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

    এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

    আবহাওয়ার এই পরিবর্তনের ফলে নদীপথে যাতায়াতরতদের জন্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।