Tag: জামিন

  • পাকিস্তানের সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

    পাকিস্তানের সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

    এবিএনএ:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান কারাগারে থাকলেও একটি বড় মামলায় স্বস্তি পেয়েছেন। সেনা স্থাপনায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। এর আগে লাহোর হাইকোর্টে জামিন আবেদন খারিজ হওয়ার পর ইমরান খান সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।

    ২০২৩ সালের মে মাসে সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। অভিযোগ ওঠে, ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে ক্ষুব্ধ সমর্থকরা এ হামলা চালায়। এ ঘটনার পর একাধিক মামলা হয় তার বিরুদ্ধে।

    সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে তবে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া যেতে পারে। তবে দুর্নীতির মামলায় তিনি এখনো অভিযুক্ত থাকায় তাৎক্ষণিক মুক্তি পাচ্ছেন না।

    ৭২ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ। সেই থেকে ইমরান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকে।

    শুধু ইমরান খানই নন, পিটিআইয়ের অনেক নেতাই রাজনৈতিক মামলার জালে আটকা পড়েছেন। ২০২৩ সালের মে মাসে ইমরানকে স্বল্প সময়ের জন্য গ্রেফতার করা হলে দেশজুড়ে তার সমর্থকরা সহিংস বিক্ষোভে ফেটে পড়েন। সেনাবাহিনীকে দায়ী করে তারা রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন।

    বর্তমানে জামিনের সিদ্ধান্ত ইমরান খানের জন্য আংশিক স্বস্তি হলেও দুর্নীতির মামলার কারণে তার মুক্তি এখনও অনিশ্চিত হয়ে রয়েছে।

  • হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

    হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার

    এবিএনএ: উত্তরার হত্যাচেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

    রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের শুনানি হয় এবং অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়।

    মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরা আজমপুর এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে।

    পরবর্তীতে ২২ আগস্ট জুবায়ের থানায় মামলা করেন। এতে ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার আসামিদের তালিকায় ছিলেন শমী কায়সারও।

    গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী তাকে উত্তরার সেক্টর-৪ এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ নয় মাসের আইনি প্রক্রিয়ার পর এবার হাইকোর্টের আদেশে মুক্তির স্বস্তি পেলেন তিনি।

  • “দীপু মনির অনৈতিক আবদার না মানায় আমি অপবাদের শিকার: আদালতে কলিমউল্লাহর বিস্ফোরক বক্তব্য”

    “দীপু মনির অনৈতিক আবদার না মানায় আমি অপবাদের শিকার: আদালতে কলিমউল্লাহর বিস্ফোরক বক্তব্য”

    এবিএনএ:  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ আদালতে অভিযোগ করেছেন, “দীপু মনি তার অনৈতিক আবদার পূরণ না করায় আমার বিরুদ্ধে অপবাদ রটানো হয়েছে।”

    বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানির সময় তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে, জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহনাজ আক্তার। তবে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জামিনের বিরোধিতা করেন।

    শুনানিতে কলিমউল্লাহ বলেন, “আমি প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা কাজ করেছি। ঢাকায় বসে অফিস করলেও সব দায়িত্ব পালন করেছি। আমি দীপু মনির অন্যায় আবদারে সাড়া দিইনি, তাই তিনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব অপবাদ ছড়িয়েছেন।”

    বিচারক তাকে প্রশ্ন করেন, “আপনি কয় সালে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন?” উত্তরে কলিমউল্লাহ জানান, “২০১৭ সালে তৎকালীন সরকার আমাকে নিয়োগ দেয়।”

    বিচারক তখন বলেন, “১৩৫২ দিনের মধ্যে আপনি ১১১৫ দিন ঢাকায় ছিলেন, এটা কীভাবে সম্ভব?” জবাবে তিনি বলেন, “রাতের বেলা টকশো করতাম, দিনে বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যস্ত থাকতাম।”

    এ সময় আদালত জানতে চান, “উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন কি?” উত্তরে তিনি বলেন, “আমার আগের উপাচার্যের সময় ৯৯ কোটি টাকার প্রকল্প চলছিল, আমি দায়িত্ব নিয়ে তা চালিয়ে গেছি।”

    আদালতে কলিমউল্লাহ আরও জানান, “আমাকে কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। সকালবেলা পুলিশ বাসা থেকে ধরে এনেছে। আমি নিজেই এক পোশাকে আদালতে এসেছি।”

    বিচারক মন্তব্য করেন, “দুনিয়া থেকে বিদায়ের সময় বা জেলে যাওয়ার সময় কেউ সঙ্গে যায় না। দুর্নীতিবাজরা কবরেও একা, জেলেও একা। আপনি কী করেছেন, তা আপনি এবং আল্লাহ জানেন। তদন্ত হলে সব পরিষ্কার হবে।”

    শুনানি শেষে আদালত কলিমউল্লাহকে হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে, বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গত ১৮ জুন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

  • “আমি রাজনীতি করি না, বুঝিও না”—আদালতে হাজির হয়ে বললেন অপু বিশ্বাস

    “আমি রাজনীতি করি না, বুঝিও না”—আদালতে হাজির হয়ে বললেন অপু বিশ্বাস

    এবিএনএ: রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে একজনকে গুলিবিদ্ধ করার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

    আজ (১৩ জুলাই) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তার পক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

    আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, “আমি রাজনীতি করি না, বুঝিও না। আমি একজন অভিনয়শিল্পী, অভিনয়ই আমার পেশা ও পরিচয়। আইনের বিষয়গুলো আমার আইনজীবীরা দেখছেন।”

    অপু বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার কামরুল জানান, এর আগে ২ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু। সেই মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন জামিন চান এবং আদালত তা মঞ্জুর করেন।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনরতদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এনামুল হক নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নেন।

    পরবর্তীতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০–৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।

    ওই মামলায় অপু বিশ্বাসসহ মোট ১৭ জন অভিনয়শিল্পীকে অভিযুক্ত করা হয়। তালিকায় রয়েছেন সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, শাওন, জ্যোতিকা জ্যোতি, জায়েদ খান, সাইমন সাদিক, আজিজুল হাকিম, তারিন, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।

    অপু বিশ্বাসকে ২০৮ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। এর আগে একই মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকেও গত ১৮ মে গ্রেপ্তার করা হয়েছিল। তবে দুইদিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।

  • গভীর অসুস্থতায় নুসরাত ফারিয়া, চিকিৎসকের নির্দেশে বিচ্ছিন্ন সব যোগাযোগ

    গভীর অসুস্থতায় নুসরাত ফারিয়া, চিকিৎসকের নির্দেশে বিচ্ছিন্ন সব যোগাযোগ

    এবিএনএ: 

    জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। চিকিৎসকের কড়া নির্দেশে তিনি বাইরের সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। এমনকি মোবাইল ফোন ব্যবহারের উপরও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। শুক্রবার দুপুরে ফেসবুকে প্রকাশিত এক আবেগঘন বার্তায় নিজেই এই তথ্য জানান তিনি।

    ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, “আমি জানি, আপনারা আমার খোঁজ নিচ্ছেন, যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু আমি শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে, চিকিৎসকের পরামর্শে এখন কিছু সময় একান্ত বিশ্রামে আছি। আপনাদের ভালোবাসা আমাকে ছুঁয়ে যাচ্ছে।”

    তিনি আরও বলেন, “এই কয়েকটা দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি বিশ্বাস করি, দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আপনারা পাশে থাকুন, দোয়া করুন।”

    গণমাধ্যমকর্মীদের উদ্দেশেও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “মানবিকতা ও সহানুভূতির জন্য আমি কৃতজ্ঞ। এই সময়ে আপনারা আমাকে যে সম্মান ও সমর্থন দিয়েছেন, তা আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা।”

    প্রসঙ্গত, গত ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর ভাটারা এলাকায় এক বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে আসামি করা হয়। এই মামলায় মোট ২৮৩ জন অভিযুক্ত ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও তার পর থেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি।

    জামিন পাওয়ার পর এক সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে আড়ালে চলে যান এই জনপ্রিয় নায়িকা। শুক্রবারের পোস্টে তিনি প্রথমবার নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরলেন। ভক্তদের মধ্যে এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।