একাত্তরের গণহত্যার দায়ে পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Written by

in

এবিএনএ: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত ভয়াবহ গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ।

রোববার রাজধানীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা চাই একাত্তরের হত্যাযজ্ঞের জন্য পাকিস্তান দুঃখপ্রকাশ করুক, ক্ষমা চাইুক। একই সঙ্গে আর্থিক হিসাব-নিকাশ মেটানো এবং আটকে পড়া মানুষদের ফেরত নেওয়ার দায়িত্বও তাদের নিতে হবে।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, “১৯৭১ সালের বিষয়টি ১৯৭৪ ও ২০০২ সালে সমাধান হয়েছে।” তবে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন দৃঢ়ভাবে জানান, “আমরা সেই মতের সঙ্গে একমত নই। যদি সমাধান হতো, তাহলে এই ইস্যু এখনও আলোচনায় আসত না।”

তিনি আরও বলেন, “আমরা বৈঠকে তিনটি মূল বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি— গণহত্যা, আটকে পড়া মানুষ এবং আর্থিক হিসাব। উভয় পক্ষই সম্মত হয়েছি যে এ বিষয়গুলো আলোচনার টেবিলে রাখতে হবে এবং সম্পর্ককে এগিয়ে নিতে হলে সমাধান প্রয়োজন।”

পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “এই আলোচনার মাধ্যমে আমরা এমন এক প্রক্রিয়া শুরু করেছি, যা ভবিষ্যতে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সহায়ক হবে এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন ভিত্তি দেবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *