এলপিজির দামে পরিবর্তন আসছে? চলতি মাসের নতুন মূল্য জানাবে রোববার

এবিএনএ: চলতি জানুয়ারি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হবে রোববার (৪ জানুয়ারি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ তথ্য জানিয়েছে।

বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে বেসরকারি খাতের এলপিজির ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এর আগে গত ২ ডিসেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত দামের সঙ্গে খুচরা বাজারের দামের পার্থক্য নিয়ে ভোক্তাদের মধ্যে এখনও অসন্তোষ রয়েছে।

নতুন ঘোষণার মাধ্যমে চলতি মাসে এলপিজির দামে পরিবর্তন আসে কি না, সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন ভোক্তা ও ব্যবসায়ীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *