Category: লিড নিউজ

  • জিকা ভাইরাসের জৈবিক কাঠামো ‘আবিষ্কার

    জিকা ভাইরাসের জৈবিক কাঠামো ‘আবিষ্কার

    এবিএনএ : জিকা ভাইরাসের জৈব-আনবিক গঠন আবিষ্কারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক, যা এই রোগের প্রতিষেধক তৈরির পথে এক ধাপ এগিয়ে দিল বলে মনে করা হচ্ছে। একই শ্রেণির ডেঙ্গু ও ইয়েলো ফিভারের মতো ফ্ল্যাভিভাইরাসের গঠনের সঙ্গে বাইরের স্তরে প্রোটিনের খোলসে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে জিকার।

    এই পার্থক্য থেকেই একই গ্রুপের অন্যান্য ফ্ল্যাভিভাইরাস স্নায়ুকোষ আক্রান্ত না করলেও জিকা কেন করে সে বিষয়টি ব্যাখ্যা করা এবং তা থেকে জিকা প্রতিরোধে প্রতিষেধক বা ওষুধ তৈরির নতুন পথ পাওয়া যাবে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফসি।

    প্রতিষ্ঠানটির অর্থায়নে পারড্যু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই গবেষণা সাইন্স সাময়িকীকে প্রকাশিত হয়েছে।

    গর্ভবতী মা মশাবাহিত এ রোগে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অপূর্ণ। এ রোগকে বলে মাইক্রোসেফালি। ফলে এইসব শিশুরা বুদ্ধিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

    (Kuhn and Rossman Research Groups / Purdue University) ডেঙ্গু রোগের জীবাণুর মতো জিকা ভাইরাসের বাহক এডিস এজিপ্টি মশা। গত বছর মে মাসে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সেখানে মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশু জন্মের হার আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এরপর বিশ্বের প্রায় ৩৩টি দেশে এই ভাইরাস সংক্রমণের চিহ্ণ পাওয়া গেলে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    জিকা ভাইরাসের সংক্রমণে কারও মৃত্যু না হলেও স্নায়ুবিক কোষ, যেগুলো মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠন করে জিকা ভাইরাস তা ধ্বংস বা এর বৃদ্ধি ব্যাহত করতে পারে বলে গবেষণায় দেখা গেছে। এর আগে মেডিকেল জার্নাল সেল স্টেম সেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিকা ভাইরাস মস্তিষ্কের কর্টেক্স বা বহিঃস্তরের কোষকে বেছে বেছে আক্রমণ করে: ‘অধিকাংশ ক্ষেত্রে কোষের মৃত্যু হয় এবং অন্যদের স্বাভাবিক বৃদ্ধি ও নতুন কোষ তৈরি ব্যহত হয়।

    জৈব-আনবিক গঠনের বাইরের খোলসে পাওয়া ওই প্রোটিনই কিছু মানব কোষের সঙ্গে জুড়ে গিয়ে মানুষের স্নায়ুতন্ত্রে প্রবেশ করতে পারে বলে ধারণা ওই গবেষক দলের। রয়টার্সকে ড. অ্যান্থনি ফসি বলেন, গবেষকরা এখনও এটা প্রমাণ করেনি; কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র (কীভাবে জিকা স্নায়ু কোষে যায়)। জৈব-আনবিক গঠনে পাওয়া ওই প্রোটিনই স্নায়ুকোষে ঢোকার কারণ হলে রোগটির প্রতিষেধক আবিষ্কারে এটি কার্যকরভাবে কাজে লাগানো যাবে বলে আশা গবেষকদের।

  • বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    বিশ্বকে পারমাণবিক জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করলেন ওবামা

    এবিএনএ : সন্ত্রাসীদের থেকে পারমাণবিক হামলা যার মাধ্যমে পুরো বিশ্বের চিত্রটাই পাল্টে যেতে পারে, সে সম্ভাবনাকে সত্যি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পারমাণবিক অস্ত্র অর্জন করাটা হবে বিশ্ব নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি।

    ওয়াশিংটনে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা সম্মেলনে ওবামা বলেন, পারমাণবিক সন্ত্রাস রুখতে বিশ্ব নেতৃত্ব বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। ওবামা বলেন, আইএস ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সিরিয়াতে। যদি এই উন্মাদরা পারমাণবিক বোমা হাতে পায়, তাহলে নিশ্চিত ভাবেই তারা অসংখ্য মানুষকে মারতে এটি ব্যবহার করবে। পারমাণবিক জঙ্গিবাদ রোখার একমাত্র সুরক্ষা হচ্ছে এই বোমা তৈরির উপকরণের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা যাতে এটি ভুল হাতে না পড়ে।

    বিশ্বের ৫০ টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের সমালোচনায় ওয়াশিংটনে মিলিত হয়েছে। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। এছাড়া পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী লাহোরে বোমা হামলায় বহু হতাহতের পরে ওয়াশিংটন সফর বাতিল করেন।

  • প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।

    আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের অটিস্টিক শিশু বা প্রতিবন্ধীরা দেশের জন্য সুনাম নিয়ে আসছে। গোল্ড বা রূপা নিয়ে আসছে। ক্রিকেটে ভালো করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটিস্টিক বা প্রতিবন্ধীরা আর কষ্টে থাকবে না। তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা রাষ্ট্রেরও কর্তব্য। কিন্তু দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে এসব পদক্ষেপ বন্ধ হয়ে যায়। যেমন কমিউনিট ক্লিনিকের মতো সেবাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, তাই এসব বিষয়ে একটা ফান্ড করে দিয়ে যেতে চাই, যাতে এটা আর বন্ধ না হয়। আর একটি দেশকে উন্নত করতে হলে সকলকে নিয়েই করতে হবে। প্রতিন্ধীদের জীবনও যাতে সুন্দর হয়, সেটাই চাই আমরা। সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমি শুভেচ্ছা কার্ড বা বিভিন্ন উপলক্ষে পাঠানো কার্ডগুলোতে ব্যবহৃত চিত্র কিন্তু এই অটিস্টিক শিশুদের নিয়ে করে থাকি।

  • খালেদার পরোয়ানায় রাজধানীতে বিক্ষোভ

    খালেদার পরোয়ানায় রাজধানীতে বিক্ষোভ

    এবিএনএ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

    শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

    বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু; ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, রফিক হাওলাদার, নজরুল ইসলাম; নগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন মুন্না, এমদাদুল হক, মাহবুব আলম মন্টুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন

    এদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিছিলের পর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা ও শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

    প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

  • সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    এবিএনএ : সের্ন্টমাটিনে বেড়াতে আসা প্রায় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ ছাড়েনি। ফলে এর আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে আসা রাত্রীযাপন করা পর্যটকরা সেখানে আটকা পড়েন।

    কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সাগর উত্তাল ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় শুক্রবার থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাগর স্বাভাবিক হয়ে গেলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

    সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নিবার্চিত চেয়ারম্যান নুর আহমেদ জানান, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচল পর্যটকবাহী জাহাজ ও ট্রলার করে প্রায় দেড় হাজারের বেশি পর্যটক সের্ন্টমাটিনে বেড়াতে আসেন। পরে একই দিন দুপুরে ওইসব জাহাজে করে প্রায় ১,৩০০ পর্যটক টেকনাফে ফিরে আসলেও দ্বীপে শতাধিক পর্যটক রাত্রীযাপন করে।

    তিনি আরো জানান, হঠাত্ করে শুক্রবার ভোর রাত থেকে ঝড়ো হাওয়া শুরু হলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল জাহাজ বন্ধ হয়ে যায়। ফলে ওই সব পর্যটকরা সেন্টমার্টিনে আটকা পড়ে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শফিউল আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌরুটের সব জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের খোজঁ খবর নেয়া হয়েছে এবং তারা সেখানে সুস্থ ও ভাল রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

  • রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়ে শ্রীলঙ্কার যে প্রতিষ্ঠানের হিসাবে গিয়েছিল, সেটির প্রধান হাগোদা গমেজ শালিকা পেরেরা দাবি করেছেন, তিনি তাঁর বন্ধুর মাধ্যমে ওই অর্থ পেয়েছিলেন। বার্তা সংস্থা এবিএনএ র খবরে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

    যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় গত ফেব্রুয়ারির ৪ থেকে ৫ তারিখের মধ্যে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়েছিল। ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে। তাদের সন্দেহের কারণেই শেষ পর্যন্ত শালিকার হিসাবের ওই অর্থ আটকে যায়। অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া। পরে এই অর্থ বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হয়।

    শালিকা দাবি করেছেন, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছ থেকে ওই অর্থ তাঁকে এনে দেওয়ার কথা বলেছিলেন এক বন্ধু। কিন্তু সেটি যে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।
    চুরি যাওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের চারটি হিসাবে জমা হয়ে যায়। সেখান থেকে এই অর্থের একটি বড় অংশ পাচার হয়। এই পাচারের বিষয়ে দেশটির সিনেটের একটি দল তদন্ত করছে। সিনেটের ওই শুনানিতে অংশ নিয়ে অর্থ চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং পাচারের কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেন। গতকাল তিনি ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচারবিরোধী কাউন্সিলের (এএমসিএল) কাছে ফেরত দিয়েছেন।

    এদিকে, শ্রীলঙ্কার আদালত শালিকা ফাউন্ডেশনের ছয় পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ঘটনায় দেশটিতে মামলাও হয়েছে।

    অর্থ চুরির ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন শালিকা পেরেরা। তিনি রয়টার্সকে বলেন, বন্ধুর কথামতো জাইকা থেকে তাঁর প্রতিষ্ঠানের হিসাবে ২ কোটি ডলার আসবে, এটা তাঁর কাছে প্রত্যাশিত ছিল। তবে তিনি বলেন, জাইকার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল না। পুরো বিষয়টি করে দিয়েছেন তাঁর এক ব্যবসায়ী বন্ধু, যাঁর সঙ্গে জাপানের ‘ভালো যোগাযোগ’ আছে।

    তবে রয়টার্স জানিয়েছে, শালিকা পেরেরা তাঁর বন্ধুর যে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন, তা ব্যবহার করে তাঁর ওই বন্ধুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    আর জাইকার মুখপাত্র নাওয়োকি নেমোতো বলেছেন, শালিকা ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    এবিএনএ : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাজাররীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকাচ্ছেন ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঢুকানো এ চামড়া।

    শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ইব্রাহিম লেদার লিমিটেডের শ্রমিকরা রাস্তার ওপর ঠেলাগাড়ি থেকে কাঁচা চামড়া গোডাউনে তুলছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে বেশিরভাগ ট্যানারি মালিকরা কাঁচা চামড়া তুলেছেন।

    প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, রাত আড়াইটায় চট্টগ্রাম থেকে চামড়া ভর্তি ট্রাক এখানে আনা হয়। বৃষ্টির কারণে গোডাউনে চামড়াগুলো তুলতে পারেনি। এরপর সকাল আটটায় হাজারীবাগ থানার এএসআই সাইফুল ইসলাম কোম্পানির কাঁচা চামড়া আটক করেন। চামড়া থানায় নেয়ারও সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাত্ করে সকাল ১০টায় চামড়াগুলো গোডাউনে তোলা হয়!

    এ বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে ‘ইব্র্রাহিম লেদারের’ কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি। তবে, নিজেকে নিরাপত্তা প্রহরি দাবি করে আব্দুল লতিফ জানান, এই কাঁচা চামড়াগুলো আজকের নয়, গতকাল স্যারের ওই ফ্যাক্টরিতে আনা হয়েছিল। আর শুক্রবার সকালে ওই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে আনা হয়েছে। দফায় দফায় সময় দিয়েও ঢাকার ট্যানারিগুলোকে সাভার চামড়া (ট্যানারি) শিল্পনগরীতে পাঠাতে না পেরে শেষ পর্যন্ত হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে পুলিশি পাহারা।

    শেষ চেষ্টা হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলেন মালিকদের। বলা হয়েছিল, এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না। সেই সময় সীমা শেষ হওয়ার পর হাজারীবাগে চামড়া প্রবেশের চারটি প্রবেশপথে শুক্রবার সকাল থেকে ফোর্স মোতায়েন করার কথা জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান।

  • ট্রাম্পের উত্থানে দায়ী রিপাবলিকানদের উগ্রনীতি: হিলারি

    ট্রাম্পের উত্থানে দায়ী রিপাবলিকানদের উগ্রনীতি: হিলারি

    এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উত্থানে রিপাবলিকানদের উগ্রনীতিকে দায়ী করে ডেমোক্র্যাটিক পার্টির প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন,ডোনাল্ড ট্রাম্প উড়ে জুড়ে বসেননি। রিপাবলিকানরা তাদের চরমপন্থী কৌশল দিয়ে যে বীজ বপন করেছেন, তারা এখন ট্রাম্পের প্রার্থিতা নিয়ে সেই বীজেরই ফল ভোগ করছেন। ট্রাম্পের সাফল্যের জন্য রিপাবলিকানদের অনুসৃত প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাধাদানের নীতিকেও দোষারোপ করেন তিনি।

    হিলারি বলেন, যখন একবার আপনারা উগ্রনীতি স্বাভাবিক বলে ধরে নেন, তখন আপনারা আরও খারাপ কিছুর জন্য দরজা খুলে দিলেন। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে, মুসলিমদের নিয়ে রিপাবলিকান প্রার্থীদের কথাবার্তা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর হয়ে দেখা দিয়েছে। হিলারি ট্রাম্পের উত্থানে অনুশোচনা করছেন এমন রিপাবলিকানদের উদ্দেশে এক বার্তা পাঠিয়েছেন যেমন কর্ম তেমন ফল। সোমবার এক ভাষণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রিপাবলিকানদের নীতিকে দোষারোপ করে বলেন, এটিই রিয়াল এস্টেট ডেভেলপার ট্রাম্পের উগ্র প্রচারাভিযানে ইন্ধন যুগিয়েছে।

    সোমবার উইসকনসিন ম্যাডিসন ইউনিভার্সিটিতে ভাষণ দেয়ার সময় হিলারি বলেন, ফেব্রুয়ারিতে বিচারপতি এ্যান্টোনিন স্কালিয়ার মৃত্যুর পর সুপ্রীমকোর্টের বিচারকের শূন্য পদে ট্রাম্প যাকেই নিয়োগ করতে পারেন তাকে ‘একেবারেই ভীতিকর’ বলে বিবেচনা করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ পদে মোরিক গার্ল্যান্ডকে মনোনীত করেন, কিন্তু রিপাবলিকান নেতারা তাকে অনুমোদনের জন্য সিনেট শুনানিতে আসতে দিতে পর্যন্ত অস্বীকার করেন। রিপাবলিকানরা যুক্তি দেখান যে, পরবর্তী প্রেসিডেন্টেরই বিচারক পদে স্কালিয়ার শূন্য স্থানে নিয়োগদান করা উচিত। হিলারি সিনেটের বিচার বিভাগ কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলির কথা উদ্ধৃত করেন। গ্র্যাসলি বলেছিলেন, ওবামাকে বিচারক মনোনীত করতে দেয়া হলে সুপ্রীমকোর্ট গঠনে ভোটারদের মতামত রাখতে দিতে কার্যত অস্বীকারই করা হবে। হিলারি বলেন, বারাক ওবামাকে পুনর্নির্বাচিত করতে ভোট দিয়েছিলেন এমন ৬ কোটি ৫০ লাখেরও বেশি আমেরিকানদের একজন হিসেবে আমি বলব, আমার কথা উপেক্ষা করা হচ্ছে। আমি সিনেটর গ্র্যাসলিকে তার দায়িত্ব পালনের আহ্বানের সঙ্গে নিজের কণ্ঠস্বরও মেলাচ্ছি। তার উচিত শুনানির আয়োজন করা। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ওয়াটারবোর্ডিং আবার চালু করার প্রস্তাব এবং সিনেটর টেড ক্লুজের মুসলিম বসতিগুলোতে নজরদারি জোরদার করার প্রস্তাবে হতবাক হয়েছেন।

  • প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে এডিবির ইতিবাচক পূর্বাভাস

    প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে এডিবির ইতিবাচক পূর্বাভাস

    এবিএনএ : চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তাদের মতে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত অর্থবছরের তুলনায় বাড়বে এবং বার্ষিক মূল্যস্ফীতি কমবে। এ ছাড়া আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার আরো বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।

    বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এডিবির কার্যালয়ে প্রকাশিত বার্ষিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়।

    ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৬ আপডেট’ শীর্ষক প্রতিবেদনটি সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে সংস্থাটি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এডিবির প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট মোহাম্মদ পারভেজ এমদাদ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।

    প্রতিবেদনে বলা হয়, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর আগামী ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৬ দশমিক ৯ শতাংশে।

    আউটলুকে বলা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আদায় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ার ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। একই সঙ্গে দেশের মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে থাকবে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

    মূল্যস্ফীতির ক্ষেত্রে এডিবি বলেছে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৬ দশমিক ২ শতাংশে, যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল ৬ দশমিক ৪ শতাংশ।

    সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু পলিসি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে- নির্দিষ্ট সময়ে ভ্যাট আইনের প্রয়োগ, জমি রেকর্ড এবং ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল করা, রপ্তানি বাধা দূর করা, তেল ও বিদ্যুতের সঠিক ব্যবহার, এডিপি বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সংস্কার করা।

    বলা হয়েছে, প্রবৃদ্ধি সামান্য বাড়বে কারণ হচ্ছে, পোশাক খাতের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক রপ্তানি বাড়বে, সরকারি পে-স্কেল বাস্তবায়িত হওয়ায় এবং রেমিটেন্স বাড়ায় বেসরকারি ভোগ বাড়বে।

    খাতভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, চলতি অর্থবছরে কৃষিখাতে প্রবৃদ্ধি সামান্য কমবে। অর্থাৎ এ খাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশে, যা ২০১৫ অর্থবছরে ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

    শিল্পখাতে সামান্য প্রবৃদ্ধি বাড়বে। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশ, যা ২০১৬-১৭ অর্থবছরে হবে ৯ দশমিক ৭ শতাংশ। এ ক্ষেত্রে তৈরি পোশাকখাত ম্যানুফ্যাকচারিং, অভ্যন্তরীণ বাজার এবং নির্মাণ শিল্প বেশ ভূমিকা রাখবে।

    সেবাখাতে প্রবৃদ্ধি সামান্য বাড়বে। এটি দাঁড়াবে ৫ দশমিক ৯ শতাংশে, যা অর্থবছর ২০১৪-১৫ এ ছিল ৫ দশমিক ৮ শতাংশ। এক্ষেত্রে শিল্পের প্রসার, পর্যটন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, শিল্প এবং প্রযুক্তিখাত ভাল ভূমিকা রাখবে।

  • আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিধ্বস্ত

    আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিধ্বস্ত

    এবিএনএ : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে উড্ডয়নকালে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

    পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক জানান, বিমানটি স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে বিধ্বস্ত হয়। কুক বলেন, জোট বাহিনী বিধ্বস্ত হওয়ার যায়গাটি ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

    তবে তালেবানের দাবি, তাদের যোদ্ধারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। বিমানটির সকল আরোহী নিহত হয়েছে। এর জবাবে কুক বলেন, শত্রু পক্ষের হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে তাৎক্ষণিকভাবে এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।