Category: জাতীয়

  • তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই হত্যা রহস্য উদঘাটন করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে।

    শনিবার সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে। দেশে দুই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

  • মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ

    মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ

    এবিএনএ : টাঙ্গাইলের মধুপুরের ধনবাড়ীতে একটি বাসে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার ঢাকাগামী ‘বিনিময় পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে ওই নারী ধর্ষিত হয় বলে ধনবাড়ী থানার ওসি মো. মজিবর রহমান জানিয়েছেন।

    সকালে ঘটনার পর ওই নারীর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেন। বিকালে বাসের চালক ও তার দুই সহযোগীকে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    এরা হলেন- চালক নয়ন ও তার দুই সহযোগী রেজাউল ও আব্দুল খালেক। শনিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।

    ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে (২৩) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

    হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. রেহেনা পারভীন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানানো হবে।

    টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই নারী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই নারী
    ওই নারীর স্বামী জানান, বৃহস্পতিবার তার স্ত্রী গাজীপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে গাজীপুরে ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকেট কেটে বিনিময় পরিবহনের বাসে ওঠেন। এ সময় বাসে অন্য কোনো যাত্রী ছিল না। শুধু তার স্ত্রীকে নিয়ে বাসটি রওনা হয়।

    এরপর বাসের সব জানালা-দরজা বন্ধ করে হাত-পা ও মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    ওই নারীকে পরে বাস থেকে ফেলে দিলে মধুপুর–ময়মনসিংহ সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয় বলে জানান তার স্বামী।

  • রিজার্ভ চুরি : ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি

    রিজার্ভ চুরি : ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি

    এবিএনএ : রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাসের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি। এ ছাড়াও বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যাবে।

    রবিবারের মধ্যে তারা সেখানে পৌঁছাবেন বলে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমস এই তথ্য জানানো হয়। শুক্রবার ফিলিপাইনভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    ম্যানিলায় জন গোমস বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আসছেন। ফেরত পাওয়া অর্থ কীভাবে দেশে নেওয়া যায় সে বিষয়ে ওই কর্মকর্তা এএমএলসির জুলিয়ার সাথে সমন্বয় করবেন। এ ছাড়া রিজার্ভের অর্থ কীভাবে ফিলিপাইনে প্রবেশ করল এবং কে কে এর সঙ্গে যুক্ত সে ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ বের করতে চেষ্টা করবে সিআইডি। আগামী ৫ এপ্রিল ফিলিপাইনের সিনেটের চতুর্থ শুনানিকালে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানান গোমস। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ব্যবসায়ী কিম অং আইনজীবীর মাধ্যমে ফিলিপাইনের অর্থপাচার দমন কাউন্সিল (এএমএলসি) ও বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেওয়ার পর এই তথ্য জানা গেল। কিমের আইনজীবী ১০০ ডলারের নোট ভর্তি একটি ব্রিফকেস নিয়ে ম্যানিলায় বিএসএফের কার্যালয়ে আসেন। তার কাছ থেকে ব্রিফকেসটি গ্রহণ করেন গোমস ও এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাচায়-আবাদ। গত মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের শুনানি চলাকালে অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন কিম অং। সেই অঙ্গীকার অনুযায়ী বৃহস্পতিবার তিনি অর্থ ফেরত দেন। ফিলিপাইনের অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের মাধ্যমে সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর জুয়াড়িদের জন্য কিম অং অর্থ পাঠিয়েছিলেন বলে শুনানিতে উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ যথাযথভাবে ফেরত পাঠানো হবে বলে জানান এএমএলসির জুলিয়া। তিনি জানান, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই অর্থ ফেরত পাঠানো হবে।

  • প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    প্রতিবন্ধীদের কাজে লাগান, নিয়োগ দিন : প্রধানমন্ত্রী

    এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দিতে হবে।

    আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের অটিস্টিক শিশু বা প্রতিবন্ধীরা দেশের জন্য সুনাম নিয়ে আসছে। গোল্ড বা রূপা নিয়ে আসছে। ক্রিকেটে ভালো করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের প্রতি একাগ্রতা থাকে অনেক বেশি এবং কর্মক্ষেত্রে তাদের উপস্থিতিও অন্যদের তুলনায় সন্তোষজনক বলে মন্তব্য করে অটিজমসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অটিস্টিক বা প্রতিবন্ধীরা আর কষ্টে থাকবে না। তাদের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এটা রাষ্ট্রেরও কর্তব্য। কিন্তু দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে এসব পদক্ষেপ বন্ধ হয়ে যায়। যেমন কমিউনিট ক্লিনিকের মতো সেবাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, তাই এসব বিষয়ে একটা ফান্ড করে দিয়ে যেতে চাই, যাতে এটা আর বন্ধ না হয়। আর একটি দেশকে উন্নত করতে হলে সকলকে নিয়েই করতে হবে। প্রতিন্ধীদের জীবনও যাতে সুন্দর হয়, সেটাই চাই আমরা। সকলের সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ অটিজম ব্যক্তিদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমি শুভেচ্ছা কার্ড বা বিভিন্ন উপলক্ষে পাঠানো কার্ডগুলোতে ব্যবহৃত চিত্র কিন্তু এই অটিস্টিক শিশুদের নিয়ে করে থাকি।

  • সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    সেন্টমার্টিনে শতাধিক পর্যটক আটকা

    এবিএনএ : সের্ন্টমাটিনে বেড়াতে আসা প্রায় শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ ছাড়েনি। ফলে এর আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে আসা রাত্রীযাপন করা পর্যটকরা সেখানে আটকা পড়েন।

    কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, সাগর উত্তাল ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় শুক্রবার থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সাগর স্বাভাবিক হয়ে গেলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

    সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নিবার্চিত চেয়ারম্যান নুর আহমেদ জানান, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচল পর্যটকবাহী জাহাজ ও ট্রলার করে প্রায় দেড় হাজারের বেশি পর্যটক সের্ন্টমাটিনে বেড়াতে আসেন। পরে একই দিন দুপুরে ওইসব জাহাজে করে প্রায় ১,৩০০ পর্যটক টেকনাফে ফিরে আসলেও দ্বীপে শতাধিক পর্যটক রাত্রীযাপন করে।

    তিনি আরো জানান, হঠাত্ করে শুক্রবার ভোর রাত থেকে ঝড়ো হাওয়া শুরু হলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল জাহাজ বন্ধ হয়ে যায়। ফলে ওই সব পর্যটকরা সেন্টমার্টিনে আটকা পড়ে।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শফিউল আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌরুটের সব জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের খোজঁ খবর নেয়া হয়েছে এবং তারা সেখানে সুস্থ ও ভাল রয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

  • রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    রিজার্ভ চুরি: বন্ধুর মাধ্যমে অর্থ পেয়েছিলেন শালিকা

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি হয়ে শ্রীলঙ্কার যে প্রতিষ্ঠানের হিসাবে গিয়েছিল, সেটির প্রধান হাগোদা গমেজ শালিকা পেরেরা দাবি করেছেন, তিনি তাঁর বন্ধুর মাধ্যমে ওই অর্থ পেয়েছিলেন। বার্তা সংস্থা এবিএনএ র খবরে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

    যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয় গত ফেব্রুয়ারির ৪ থেকে ৫ তারিখের মধ্যে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় শালিকা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে জমা হয়েছিল। ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে। তাদের সন্দেহের কারণেই শেষ পর্যন্ত শালিকার হিসাবের ওই অর্থ আটকে যায়। অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া। পরে এই অর্থ বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়া হয়।

    শালিকা দাবি করেছেন, শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কাছ থেকে ওই অর্থ তাঁকে এনে দেওয়ার কথা বলেছিলেন এক বন্ধু। কিন্তু সেটি যে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করা অর্থ, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না।
    চুরি যাওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকের চারটি হিসাবে জমা হয়ে যায়। সেখান থেকে এই অর্থের একটি বড় অংশ পাচার হয়। এই পাচারের বিষয়ে দেশটির সিনেটের একটি দল তদন্ত করছে। সিনেটের ওই শুনানিতে অংশ নিয়ে অর্থ চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী ও ক্যাসিনোর পরিচালক কিম ওয়ং পাচারের কিছু অর্থ ফেরত দেওয়ার কথা বলেন। গতকাল তিনি ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেশটির মুদ্রা পাচারবিরোধী কাউন্সিলের (এএমসিএল) কাছে ফেরত দিয়েছেন।

    এদিকে, শ্রীলঙ্কার আদালত শালিকা ফাউন্ডেশনের ছয় পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এ ঘটনায় দেশটিতে মামলাও হয়েছে।

    অর্থ চুরির ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বললেন শালিকা পেরেরা। তিনি রয়টার্সকে বলেন, বন্ধুর কথামতো জাইকা থেকে তাঁর প্রতিষ্ঠানের হিসাবে ২ কোটি ডলার আসবে, এটা তাঁর কাছে প্রত্যাশিত ছিল। তবে তিনি বলেন, জাইকার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল না। পুরো বিষয়টি করে দিয়েছেন তাঁর এক ব্যবসায়ী বন্ধু, যাঁর সঙ্গে জাপানের ‘ভালো যোগাযোগ’ আছে।

    তবে রয়টার্স জানিয়েছে, শালিকা পেরেরা তাঁর বন্ধুর যে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিয়েছেন, তা ব্যবহার করে তাঁর ওই বন্ধুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    আর জাইকার মুখপাত্র নাওয়োকি নেমোতো বলেছেন, শালিকা ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পর্ক নেই।

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারীবাগে ঢুকছে চামড়া

    এবিএনএ : নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাজাররীবাগ ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকাচ্ছেন ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ঢুকানো এ চামড়া।

    শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ইব্রাহিম লেদার লিমিটেডের শ্রমিকরা রাস্তার ওপর ঠেলাগাড়ি থেকে কাঁচা চামড়া গোডাউনে তুলছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোরে বেশিরভাগ ট্যানারি মালিকরা কাঁচা চামড়া তুলেছেন।

    প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, রাত আড়াইটায় চট্টগ্রাম থেকে চামড়া ভর্তি ট্রাক এখানে আনা হয়। বৃষ্টির কারণে গোডাউনে চামড়াগুলো তুলতে পারেনি। এরপর সকাল আটটায় হাজারীবাগ থানার এএসআই সাইফুল ইসলাম কোম্পানির কাঁচা চামড়া আটক করেন। চামড়া থানায় নেয়ারও সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাত্ করে সকাল ১০টায় চামড়াগুলো গোডাউনে তোলা হয়!

    এ বিষয়টি সর্ম্পকে জানতে চাইলে ‘ইব্র্রাহিম লেদারের’ কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি। তবে, নিজেকে নিরাপত্তা প্রহরি দাবি করে আব্দুল লতিফ জানান, এই কাঁচা চামড়াগুলো আজকের নয়, গতকাল স্যারের ওই ফ্যাক্টরিতে আনা হয়েছিল। আর শুক্রবার সকালে ওই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে আনা হয়েছে। দফায় দফায় সময় দিয়েও ঢাকার ট্যানারিগুলোকে সাভার চামড়া (ট্যানারি) শিল্পনগরীতে পাঠাতে না পেরে শেষ পর্যন্ত হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে পুলিশি পাহারা।

    শেষ চেষ্টা হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিলেন মালিকদের। বলা হয়েছিল, এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না। সেই সময় সীমা শেষ হওয়ার পর হাজারীবাগে চামড়া প্রবেশের চারটি প্রবেশপথে শুক্রবার সকাল থেকে ফোর্স মোতায়েন করার কথা জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান।

  • শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    শাহবাগে লাঠিপেটা, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ নার্সদের অবরোধ

    এবিএনএ : বিভিন্ন দাবিতে শাহবাগ মোড়ে অবরোধকারী নার্সদের লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাতজন নার্স আহত হন।

    বুধবার বেলা দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

    আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- আসমা আক্তার (২৫), মুকুল (২৬), ইমরান (২৫), অম্বিকা (২৫), আবদুল লতিফ (২৭), সাইফুল ইসলাম (২৯) ও সালাউদ্দিন (২৮)।

    ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং মেধা, যোগ্যতা ও সিনিয়রিটির ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে বেলা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি (বিজিএনএস)।

    অবরোধের সময় নার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কমর্সূচি চলবে। পাশাপাশি আমরণ অনশন করার হুঁশিয়ারিও দেন তারা।
    অবরোধের কারণে শাহবাগ মোড় সন্নিহিত সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, জনদুর্ভোগ ও যানজটের কথা বিবেচনা করে প্রথমে অবরোধকারীদের সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ ‘অ্যাকশনে’ যায়।

    পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর শাহবাগ এলাকায় আবার যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজটের প্রভাবে বর্তমানে থেমে থেমে যানবাহন চলছে।

    বিভিন্ন দাবিতে গত রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

    গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নসংক্রান্ত বৈঠক হয়। কিন্তু এর দুই দিন পর বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে ২০১৫ সালে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের ডাক দেন বেকার নার্সরা। এরই ধারাবাহিকতায় বুধবার অবরোধ কর্মসূচি করেন তারা।

  • অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    অটিজম সচেতনতার সেমিনার জাতিসংঘে মূল প্রবন্ধ পড়বেন সায়মা ওয়াজেদ

    এবিএনএ : বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন।

    আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় জাতিসংঘের সদরদপ্তরে অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান। তিনি বলেন, দিনব্যাপী এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ছাড়াও সায়মা ওয়াজেদ হোসেন সকাল ১১টায় বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

    সেমিনারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জাতিসংঘ কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন। এতে মিসেস বান কি-মুনও অংশ নেবেন। বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে। পুরো অনুষ্ঠানই জাতিসংঘের UN WEB TV সরাসরি সম্প্রচার করবে।

  • মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলল

    এবিএনএ : মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফ্লাইওভারের ডব্লিউ-ফোর নামের অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রকল্প পরিচালক নাজমুল আলম জানান, নির্মাণাধীন মগবাজার-মৌচাক পুরো ফ্লাইওভার তিন ধাপে চালু হওয়ার কথা রয়েছে।
    প্রথম ধাপে আজ ফ্লাইওভারটির হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত ২.১১ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

    মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালে। এরপর কয়েকদফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এর নির্মাণ ব্যয়ও ৩৪৩ কোটি টাকা থেকে বেড়ে দাড়ায় ১২শ কোটি টাকা।