Category: এবিএনএ স্পেশাল

  • টানা তিনদিনের ছুটিতে মুখরিত পূর্ব সুন্দরবন, কটকায় পর্যটকের উপচে পড়া ভিড়

    টানা তিনদিনের ছুটিতে মুখরিত পূর্ব সুন্দরবন, কটকায় পর্যটকের উপচে পড়া ভিড়

    মোঃ শাহাদাত হোসাইন, এবিএনএ,শরণখোলা (বাগেরহাট): বড়দিনসহ টানা তিনদিনের ছুটিতে সুন্দরবনের কটকা এখন দেশী বিদেশী পর্যটকদের পদচারনায় মুখর। শুক্রবার এ মৌসুমের সর্বোচ্চ সংখ্যক দুই সহস্রাধিক পর্যটক কটকা ভ্রমণে গেছেন। গত এক সপ্তাহে চার সহস্রাধিক পর্যটক কটকাসহ সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট ঘুরে গেছেন বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের অন্যতম পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান মোবাইল ফোনে বলেন, সুন্দরবনে পর্যটকের ঢেউ লেগেছে। প্রতিদিন লঞ্চ ও জাহাজে করে শত শত পর্যটক সুন্দরবনে আসছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) একদিনে এ মৌসুমের সর্বোচ্চ সংখ্যক ৩৮টি জাহাজে করে দুই সহস্রাধিক পর্যটক কটকা পর্যটন কেন্দ্রে এসেছেন। পর্যটকেরা কটকায় মায়াবী চিত্রল হরিণের ছোটাছুটি এবং নদী ও খালের চরে কুমিরের রোদ পোহানোর দৃশ্য দেখে পুলকিত হচ্ছেন। তা ছাড়া পর্যটকরা কটকার জামতলা সীবীচে ঘোরাঘুরি এবং কেউ কেউ সাগরের পানিতে গোসল করছেন বলে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

    সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন ও ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবীর বলেন, বড়দিনসহ টানা তিন দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল নেমেছে। শুক্রবার বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক করমজলে বেড়াতে এসেছেন।

    ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, সুন্দরবনে বর্তমানে পর্যটকের প্রবাহ বাড়লেও গত বছরের তুলনায় এ বছর কম সংখ্যক পর্যটক সুন্দরবনে যাচ্ছেন।

    সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে পর্যটকের যাতায়াত বেড়েছে। সুন্দরবন ভ্রমণের জন্য বিভাগীয় দপ্তর থেকে ২৫ ডিসেম্বর ১৮টি ট্যুর পারমিশন ইস্যু করা হয়েছে। ১৮টি পারমিশনে ৬১১ জন দেশী ও ১৩ জন বিদেশী পর্যটক সুন্দরবনে যাওয়ার জন্য বন বিভাগের নির্ধারিত রাজস্ব জমা দিয়েছেন। সুন্দরবনে ভ্রমণের সময় পর্যটকদের গাইড সাপোর্টসহ সার্বিক নিরাপত্তায় বনরক্ষীরা নিরলস কাজ করেন বলে ডিএফও জানিয়েছেন।

  • মাধবদী কেন ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আতঙ্কের কারণ জানালেন বিশেষজ্ঞরা

    মাধবদী কেন ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আতঙ্কের কারণ জানালেন বিশেষজ্ঞরা

    এবিএনএ:বাংলাদেশের রাজধানীর খুব কাছেই অবস্থিত নরসিংদীর মাধবদী উপজেলায় শুক্রবার যে শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল, তার প্রভাব কেঁপে তুলেছিল ঢাকা ছাড়াও দেশের প্রায় সব জেলা। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ১০ জনের, আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। দেশের ভেতরে উৎপন্ন হওয়া সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়ংকর ভূকম্পন এটি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পে বাংলাদেশের প্রায় ৭ কোটি মানুষ ছোট-বড় ঝাঁকুনি অনুভব করেন। মাত্র ৩০ কিলোমিটার দূরের মাধবদী উপজেলার প্রায় ১০ কিলোমিটার ভূপৃষ্ঠের নিচে জমা হওয়া শক্তি হঠাৎ মুক্ত হয়ে বড় ধরনের কম্পনের সৃষ্টি করে।

    এর মাত্র একদিন পর আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীর পলাশ উপজেলায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। ধারাবাহিক এসব কম্পন বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।

    কেন মাধবদী ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেটের সংঘর্ষস্থলে। এই এলাকায় প্লেটগুলো একে অপরের নিচে প্রবেশ করছে বা সরে যাচ্ছে, ফলে ভূপৃষ্ঠের নিচে শত শত বছর ধরে শক্তি জমা হচ্ছে।

    তার ভাষায়, “মাধবদীর নিচে প্লেট লকড অবস্থায় ছিল। শুক্রবার সামান্য অংশ খুলে গিয়ে শক্তি বেরিয়ে এসেছে। এটি ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।”

    ৮০০ বছরের সঞ্চিত শক্তি এখন ‘ফেটে পড়তে’ প্রস্তুত

    তিনি জানান, বাংলাদেশে যে প্লেট সংযোগস্থল রয়েছে সেখানে ৮০০ বছরের বেশি সময় ধরে শক্তি জমা হচ্ছে। এই শক্তি ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প ঘটানোর মতো। আর মাধবদীতে সাম্প্রতিক ভূকম্পন ভবিষ্যতের বড় বিপর্যয়ের এক সতর্কবার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    বাংলাদেশের ভূকম্পনের প্রধান উৎস কী কী?

    বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ভূমিকম্পের প্রধান দুটি উৎস হলো—

    ১️. ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমি থেকে ময়মনসিংহ-জামালগঞ্জ হয়ে সিলেট পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য প্রায় ৩৫০ কিলোমিটার।
    ২️. সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ এবং সেখান থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত আরেকটি ভয়ংকর ফল্ট জোন।

    এই অঞ্চলগুলোকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ টেকটনিক অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

    ইতিহাস বলছে ভয়ংকর সব ভূমিকম্পের কথা
    🔹 ১৭৬২ সালে টেকনাফ-মিয়ানমার অঞ্চলে ৮.৫ মাত্রার ভূমিকম্পে সেন্টমার্টিন দ্বীপ তিন মিটার ওপরে উঠে আসে।
    🔹 ১৭৯৭ সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পাল্টে যায়।
    🔹 ১৮৯৭ সালে জৈন্তাপুর-সুনামগঞ্জ অঞ্চলে রিখটার স্কেলে ৮.৭ মাত্রার ভূকম্পন হয়েছিল।
    🔹 ১৯২২ সালে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ এলাকায় ৭.৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

    ঢাকার বিপর্যয়ের আশঙ্কা বেশি কেন?
    বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল যেখানেই হোক, অপরিকল্পিত নগরায়ন, বহুতল ভবন এবং জনসংখ্যার ঘনত্বের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা।

    বিশেষজ্ঞদের আহ্বান, “আর দেরি নয়, এখনই নিতে হবে কার্যকর প্রস্তুতি—নইলে বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় আসন্ন।”

    ভূমিকম্প সচেতনতা, নগর পরিকল্পনা ও জরুরি প্রতিরোধ ব্যবস্থা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • রাজবাড়ীতে কবর ভাঙচুর ও লাশ পোড়ানো: মানবজাতির মর্যাদায় অমানবিক আঘাত

    রাজবাড়ীতে কবর ভাঙচুর ও লাশ পোড়ানো: মানবজাতির মর্যাদায় অমানবিক আঘাত

    এবিএনএ:  রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার কবর ভেঙে লাশ উত্তোলন ও পরে পোড়ানোর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি অপরাধ নয়, বরং মানবজাতির মর্যাদার ওপর ভয়াবহ আঘাত। সভ্য সমাজে এমন অমানবিক বর্বরতা অকল্পনীয়।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর। স্থানীয়রা নুরাল পাগলার কবর নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানাচ্ছিলেন। কবরটি কাবা শরিফের আদলে নির্মাণ এবং ভেতরে বিশেষভাবে মরদেহ দাফন করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল করে নুরাল পাগলার বাড়ি ও দরবার শরিফে হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর, ভক্তদের মারধর এবং ব্যাপক ভাঙচুরের পর কবর ভেঙে মরদেহ বের করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হন এবং একজন নিহত হন।

    এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আগুন জ্বলতে থাকা অবস্থায় উল্লাসের দৃশ্য সভ্য সমাজে চরম উদ্বেগ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার বলেছে, “এটি শুধু আইন ভাঙা নয়, মানবিক মূল্যবোধ ও সমাজের ভিত্তির ওপর সরাসরি আঘাত।”

    রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপি অভিযোগ করেছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। জামায়াত ও হেফাজত ইসলাম একে ইসলামী শিক্ষা ও মানবিকতার পরিপন্থী বলে নিন্দা জানায়। অন্যদিকে নাগরিক পার্টি প্রশাসনের ব্যর্থতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা তদন্তের দাবি তুলেছে।

    অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সমাজের গভীর নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুল হক বলেন, “কবর ভেঙে লাশ পোড়ানো শুধু একজনের প্রতি অবমাননা নয়, বরং গোটা মানবজাতির মর্যাদার ওপর আঘাত। এ ধরনের বর্বরতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ জরুরি।”

    পর্যবেক্ষকরা মনে করছেন, দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ বা গণবিচার প্রবণতা অত্যন্ত ভয়ংকর সামাজিক সংকেত। রাষ্ট্র যদি কঠোর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আরও বাড়তে পারে।

  • মোংলায় মাদক এখন প্রকাশ্যে, ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম

    মোংলায় মাদক এখন প্রকাশ্যে, ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম

    এবিএনএ, মোংলা: মাসুদ রানা

    মোংলার পথে ঘাটে, অলিগলিতে— এখন প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। মাদকবিরোধী সভা কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনো কাজে আসছে না বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তরুণ সমাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে ভয়ঙ্কর মাদক জগতে।

    প্রথমে গাঁজা ও বাংলা মদের হাত ধরে শুরু হলেও, বর্তমানে ইয়াবাই হয়ে উঠেছে প্রধান মরণনেশা। মোংলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে ইয়াবা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। প্রশাসনের নজরদারি থাকলেও তা অকার্যকর—কারণ এখানকার সিন্ডিকেট এতটাই সংগঠিত যে তাদের থামানো যাচ্ছে না।

    গোপন সূত্র জানায়, অনেক তরুণই ভালো পরিবারের সন্তান হয়েও ইয়াবার সাথে যুক্ত। এমনকি স্কুল-কলেজগামী ছাত্রদের মধ্যেও বাড়ছে আসক্তি। অভিভাবকরা চোখের সামনে সন্তানকে ধ্বংস হতে দেখলেও কিছু করতে পারছেন না।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, মোবাইল গেমের আসক্তির সাথে যুক্ত হয়ে ছেলে-মেয়েরা ইয়াবার মতো ভয়ংকর নেশায় ডুবে যাচ্ছে। মাদক বিক্রেতারাও আজকাল বয়সে তরুণ—যাদের দেখে কেউ মাদক ব্যবসায়ী বলেই বিশ্বাস করবে না।

    মোংলার কবরস্থান রোড, দিগরাজ বালুর মাঠ, রাজ্জাক সড়ক, বটতলা, মাছমারা, নারিকেলতলা, শামসুর রহমান রোড, নতুন বাসস্ট্যান্ড, কানাইনগর, জিউধারা, বাজুয়া, রামপাল-পেড়িখালি সহ অন্তত ৩০টিরও বেশি স্থানে চলছে খোলাখুলি মাদক বেচাকেনা। এছাড়া নৌপথ ও ফেরিঘাট ব্যবহার করে প্রতিনিয়ত ঢুকছে ইয়াবা ও অন্যান্য মাদক।

    সম্প্রতি রাজ্জাক সড়কের আলোচিত মাদক ব্যবসায়ী তিশার বিরুদ্ধে রিপোর্ট করায় স্থানীয় সাংবাদিক মাসুদ রানা হুমকির মুখে পড়েছেন। তার মোবাইলে হুমকি, ফেসবুকে ভুয়া আইডি খুলে সুনাম ক্ষুন্নের চেষ্টা—এসব ঘটনার জেরে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    মোংলার ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক রোধ সম্ভব নয়। রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে খুব শিগগিরই মোংলায় সাঁড়াশি অভিযান চালানো হবে।

    মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান সাফ জানিয়ে দেন— “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান স্পষ্ট, কোনো প্রকার ছাড় নেই। তথ্য পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে ও হবে।”

    🔻 দ্রষ্টব্য: দ্বিতীয় পর্বে প্রকাশিত হবে মোংলার আলোচিত মাদক ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা ও পরিচয়।

  • বাগেরহাট সোসাইটির ইউ,এস, এ এর স্মরণকালের সেরা পিঠা উৎসব!

    বাগেরহাট সোসাইটির ইউ,এস, এ এর স্মরণকালের সেরা পিঠা উৎসব!

    এবিএনএ : গত ১৭ জানুয়ারি বাগেরহাট জেলা সোসাইটির ইউএসএ এর উদ্যোগে নিউইর্য়কে স্মরনকালের জমকাল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুস্ঠান আয়োজন করা হয় জ্যাকসনহাইটস্হ সুসজ্জিত পাটি হল বেলোজিনোতে। সৈয়দ মোস্তফা আলআমিন রাসেল পরিচালনায়, সাধারন সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় অনুস্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর লিঠু চৌধুরি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনেটর জেসিকা রামোস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোডের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মাদ আজিজ, এর্টনী ও ডেমোক্রেটিক লিডার মঈন চৌধুরি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহম্মদ, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজি আশরাফ নয়ন, এর্টনী এন মজুমদার, নরসিংদী সোসাইটির সভাপতি আহসান হাবিব, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রধান উপদেস্টা এ বি এম ওসমান গনি,সি সভাপতি মিসবাহউজ্জামান, প্রথম আলো বিশেষ প্রতিনিধি ইশতিয়াক রুপু, মেগা হোম রিয়েলিটির সিইও মঈনুল ইসলাম, সোটাইম মিউজিক এর আলমীর খান আলম, কমিউনিটি একটিভিস্ট আলী ইমাম, শিল্পকলা একাডেমি ইএসএ এর সভাপতি মনিকা দে, মেইনস্ট্রিম লিডার জয় চৌধুরি,হাকিকুল ইসলাম, খোকন শওকত রাচি, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি মোঃ ইসলাম মামুন, রাজশাহী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, শেরপুর জেলা সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ মুক্তা সহ কমিউনিটির বিশিষ্ট জনসহ সকল বাগেরহাটবাসী।

    অনুস্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ণা ইয়াসমিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আনসার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক তালুকদার, ভাইস প্রেসিডেন্ট বাবুল হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট মহসীন খান, সংগঠনের অন্যতম সদস্য নাদিম হোসেন প্রমুখ। বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএ এর সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার সংগঠন এর সকল সদস্য ও সদস্যাদের আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন। ফিতা কাটার মাধ্যমে পিঠা উৎসব উদ্ভোদন করা হয় এবং আগত সকল অতিথিদের মাঝে ফ্রি রকমারি পিঠা বিতরণ করা হয়। দ্বিতীয় পর্বে সাধারন সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান অনুস্ঠিত হয়। সঙ্গীত পরিবেষণ করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট এর ভোকাল বাবু ভাই, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রোকসানা র্মীজা, বকুল, মীতা, সেলিম ইব্রাহিম সহ অনেকে। সঙ্গীতানুষ্ঠান এর পাশাপাশি আগত অতিথিদের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়। গল্প, আড্ডা, সঙ্গীতের মুর্চ্ছনায় পিঠা উৎসব এক প্রানের উৎসবে পরিণত হয়। আগত অতিথিরা বলেন নিউইয়র্কের ইতিহাসে কোন বাংলাদেশী সংগঠন এত সুন্দর উৎসব আর কখনও অায়োজন করতে পারিনি।

  • শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সমর্থন

    শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সমর্থন

    এবিএনএ: শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সমর্থন জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ড.সিদ্দিকুর রহমান জানিয়েছেন
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদকধারীকে অপসারনের মাধ্যমে দুর্নীতিবাজ,অসাংগঠনিক ব্যক্তিত্ব,অনৈতিক কর্মকান্ডের হোতাদের সে নিজ দলেরই হোক আর প্রশাসনেরই হোক সকল অভিযুক্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন।

    এই শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এবং বেশ কিছু নজরদারীতে রয়েছে। সারা দেশবাসী অত্যন্ত স্বত:স্ফূর্ততার সংগে জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্বাবধায়নে চলমান এই অভিযানকে বিপুল ভাবে স্বাগত জানিয়েছে।

    যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অত্যন্ত দৃঢ়তার সাথে মনে করে স্বদেশের মাটিতে চলমান এই প্রক্রিয়া বঙ্গবন্ধু’র সত্যিকার সোনার বাংলা গড়তে একটি সঠিক পদক্ষেপ। সেই সংগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করছে।

    আমরা মনে করি এই শুদ্ধি অভিযানের মাধ্যমে দলের ভিতর এবং প্রশাসনে আরো গতি সন্চার হবে যাতে করে ২০২১ সাল নাগাদ উচ্চ মধ্যবিত্ত দেশ এবং ২০৪১ সাল নাগাদ উচ্চবিত্ত দেশে পরিণত হওয়ার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়নের পথ তরান্বিত হবে।
    যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রাণ প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করতে যে কোন কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে সহায়ক শক্তি হিসেবে আমাদের সর্বাত্বক প্রয়াস অব্যাহত থাকবে।

  • নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত

    নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত

    এবিএনএ: বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। আটলান্টিক সিটিতে ১৩ আগস্ট স্থানীয় একটি রেস্টুরেন্টে রাত সাড়ে আটটায় বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ক্লাব অব ইউএসএর নিউজার্সি চ্যাপ্টারের নতুন কমিটি গঠন ও তাঁদের পরিচিতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালিদ ইসলাম। সঞ্চালনা করেন সম্পাদক সুমন মজুমদার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিকান দলীয় অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি জুনিয়র, কাউন্সিলর প্রার্থী শ্যারন জাফিয়া প্রমুখ।
    সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন খালিদ ইসলাম ও সুমন মজুমদার। নতুন কমিটির সভাপতি হিসেবে ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী‘র চেয়ারম্যান শেখ শওকত আলী শিমুলসহ সংগঠনের অন্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে তাঁদের সুধীজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
    সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফারুক তালুকদার, শেখ শওকত আলী শিমুল, রওশন উদ্দীন প্রমুখ। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    এবিএনএ: আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ গত ১৭ এপ্রিল, বুধবার এক প্রতিবাদ সভার আয়োজন করে। ঐদিন রাতে স্থানীয় মি: ইস্টিক রেষটুরেনটে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজউদদৌলা ভূঁইয়া । সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান এর পৌরহিত্যে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আহসান হাবীব, কামাল হোসেন,পলাশ চৌধুরী ,মো: শাহীন, আবদুল জামিল, মাসুদ চৌধুরী প্রমুখ।এছাড়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক শেখ শওকত শিমুল,এনামুল হক এনাম, বিপ্লব দেব,সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক,শেখ সেলিম প্রমুখ।এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহীদ খান,রেজাউল ইসলাম খালিদ,হাবিবুর চৌধুরী ,জাহাংগীর মাহমুদ, আমিনুল হক প্রমুখ।

    সংগঠনের সহসভাপতি পলাশ চৌধুরীর বড় ভাই বাংলাদেশের সাভার এর বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা জনাব মো: শফিকুল বারী চৌধুরী (বকুল) আততায়ীর হাতে নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষটানতমূলক শাস্তি প্রদানের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভার শুরুতে মো: শফিকুল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

    সংগঠনের যুগম সাধারন সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন,শফিকুল বারী চৌধুরীর হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনীরা সরকারের আইন শৃংখলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেড়াচেছ,অথচ তাদের গ্রেফতার না করে নিরীহ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে।নেতৃবৃনদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৃত খুনীদের গ্রেফতার এর দাবী জানান এবং তাদের দৃষটানতমূলক শাস্তির জোর দাবী জানান।
    প্রতিবাদ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমান টেলিফোনে বক্তব্য রাখেন।

  • নৌকা প্রতীকের সমর্থনে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের ব্যাপক প্রচার -প্রচারণা

    নৌকা প্রতীকের সমর্থনে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের ব্যাপক প্রচার -প্রচারণা

    এবিএনএ: বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।সংগঠনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও এই ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে । প্রবাসে থাকা ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন পোস্টার ও প্রচারণাপত্র বিলি করা হচ্ছে। এই প্রচারণার অংশ হিসাবে সংগঠনটির উদ্যোগে গত ১৮ ডিসেম্বর,মংগলবার রাতে আটলান্টিক সিটির একটি ভেনুতে এক প্রবাসী সমাবেশের আয়োজন করা হয়।

  • নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব

    নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব

    এবিএনএ: বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্থানীয় সময় রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত চলে এই পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির সবগুলো পূজামণ্ডপেই বিপুলসংখ্যক ভক্তের সমাবেশ ঘটে। বিকাল থেকেই পূজামণ্ডপগুলোয় দর্শণার্থীদের ভিড় বাড়তে থাকে। বাহারী পোশাকে নিজেদের সাজিয়ে উৎসব-আনন্দে মেতে ওঠে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, উডসাইড, সানিসাইড,  ব্রঙ্কস ও ব্রুকলিনে মোট ১৮টি দুর্গাপূজার আয়োজন বাংলাদেশিদের আয়োজনে সম্পন্ন হয়। সেখানে শত শত প্রবাসী বাংলাদেশি সনাতন র্ধমালম্বীরা অংশগ্রহণ করেন। জ্যাকসন হাইটসের ওঁমশক্তি মন্দিরের পুরোহিত প্রবাস চক্রবর্ত্তী বলেন, পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর হোক আর ফিরে আসুক সকলের মাঝে সুখ শান্তি। তিনি আরও বলেন, দেবীদুর্গার কাছে প্রার্থনা সকল মানবজাতির কল্যাণসহ মানুষে মানুষে হানাহানি বন্ধ হোক এবং গড়ে উঠুক এক শান্তিময় অসাম্প্রদায়িক পৃথিবী। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এক ভিডিওবার্তায় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা সকল ধর্ম-বর্ণ গোত্রের মাঝে সম্প্রীতির বন্ধন আর সুদৃঢ় হোক এ কামনা করে প্রবাসী হিন্দুদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রবাসী হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। পূজামণ্ডপে সিঁদুরখেলার মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন হয়।