Category: রাজনীতি
-

নিজামীর জানাযা পড়াবেন ভাস্তি জামাই
এ বি এন এ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তার জানাযা নামাজ পড়াবেন তারই ভাস্তি জামাই স্থানীয় মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লাহ।নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান মঙ্গলবার রাত পৌনে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে নির্ধারিত কবরস্থানসহ সংশ্লিষ্ট জায়গাগুলো পরিদর্শণ করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আইন শৃংখলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে নিজামীর নিজ এলাকা সাঁথিয়ায়।নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান বলেন, নিজামীর নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর মাদরাসা মাঠে তার জানাযার নামাজ পড়ানোর জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা অনুমতি দিয়েছেন। তিনি বলেন, আতাইকুলা মাদরাসার সুপারিনটেন্ডেন্ট ক্বারী আহম্মদুল্লা মতিউর রহমান নিজামীর এই নামাজে জানাযা পড়াবেন। তিনি বলেন, ক্বারী আহম্মদুল্লাহ সম্পর্কে নিজামীর ভাস্তি জামাই।রাত ৯ টায় নিজামীর নিজ এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাঘাট জনমানব শূন্য। অধিকাংশ দোকান পাট বন্ধ। দু’একটি চায়ের দোকান খোলা রয়েছে। টেলিভিশনের পর্দার দৃষ্টি রয়েছে দোকানের জটলাধরা মানুষগুলোর। তারা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন।সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম রাত সাড়ে ৯ টায় উপজেলার ডাকবাংলোতে উপস্থিত হলে সার্বিক পরিস্থিনি নিয়ে সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানালেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যখন যে নির্দেশনা আসছে, তখন সেই নির্দেশনার আলোকেই আমরা এগুচ্ছি। তিনি বলেন, নিজামীর লাশ আসার পর কোথায় জানাযা হবে, কোথায় তাকে দাফন করা হবে সেই জায়গাগুলো ইতোমধ্যেই পরিদর্শণ করেছি।পাবনার পুলিশ সুপার আলমগীর কবির রাত ১০ টায় জানান, যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ২ প্লাটুন বিজিবি নিজামীর নিজ এলাকায়ে মোতায়েন করা হয়েছে।প্রসঙ্গত, মৃত্যুর শেষ ইচ্ছে বাব-মায়ের পাশে করবস্থ হওয়া আর হলো না- জায়গার অভাবে। তাকে কবরস্থ করা হচ্ছে তার চাচাতো ভাই আব্দুল বাতেন খানের কবরের পাশে বলে জানিয়েছেন নিজামীর ভাতিজা আব্দুর রহিম খান। তবে রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন কবর কাটা কোন নির্দেশনা এখনো পাইনি। -

গ্যাটকো দুর্নীতি : লিভ টু আপিল দায়ের করলেন খালেদা জিয়া
এ বি এন এ : গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রম নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়।আপিলে হাইকোর্টের রায় বাতিলের পাশাপাশি নিম্ন আদালতে চলা বিচার কার্যক্রম স্থগিতাদেশ চাওয়া হয়েছে।বিগত সেনা সমর্থিত সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় খালেদা জিয়াসহ তৎকালীন মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।গত বছরের ৫ আগস্ট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিয়ে মামলার বিচার কার্যক্রম চলার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে মোতাবেক গত ৫ এপ্রিল নিম্ন আদালতে হাজির হয়ে খালেদা জিয়া জামিন চাইলে তার জামিন মঞ্জুর করে য়াকার বিশেষ জজ আদালত। হাইকোর্টের দেয়া এই রায়ে সত্যায়িত অনুলিপি গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পায়। প্রকাশিত রায়ের বিরুদ্ধে আজ আপিল দায়ের করে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন।তিনি বলেন, মন্ত্রিসভার ক্রয় কমিটি গ্যাটকো নামক প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। পরে রুলস অব বিজনেস অনুযায়ী সেটি প্রধানমন্ত্রীর দফতরে যায়। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সে বিষয়ে মত দেন। এটি রাষ্ট্রীয় একটি নীতি নির্ধারণী বিষয়। এখানে কোনো দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি। এজন্য আমরা হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেছি। -

বিএনপির স্থায়ী কমিটি বৈঠক সোমবার
এ বি এন এ : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
-

হরতালবিরোধী মিছিল: আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
এ বি এন এ : রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন।রবিবার বেলা সাড়ে ১১ টায় মিরপুর ১ নম্বর গোল চক্করে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও নড়াইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল বের করে দুই পক্ষ। আসলামুল হকের পক্ষে যুবলীগ নেতা শুভ মিছিলের নেতৃত্ব দেয়। অন্যদিকে, সাবিনা আক্তার তুহিনের পক্ষে যুবলীগ নেতা কাসেম নেতৃত্ব দেয়। মিছিল দুইটি মিরপুর ১ নম্বর গোল চক্করে মুখোমুখি হলে সংঘর্ষে সূত্রপাত হয়। এসময় দুই পক্ষ থেকে গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।দুই পক্ষের সংঘের্ষ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতু গুরুতর আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ জাকির, মনিরুল, আল-আমিন ও হানিফসহ সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মিরপুর বিভাগের উপকমিশনার কায়েমুজ্জামানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। -

বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি: নাসিম
এ বি এন এ : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উত্খাতের জন্য বিএনপি-জামায়াত জোট বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে।শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন স্থিতিশীলতা বজায় রয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন একটি মহল চক্রান্ত শুরু করেছে।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চক্রান্ত বন্ধ হয়নি, জামায়াতের চক্রান্ত বন্ধ হয়নি। তারা সব সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। মালেশিয়ায় মাহাথির মুহাম্মদ এক টানা ২২ বছর ক্ষতায় ছিল বলেই সে দেশটি আজ এত উন্নত। তাই বাংলাদেশর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে।সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন খালেদা জিয়া। তিনি কিভাবেই এই কথা বললেন। একজন মানুষ মুর্খ না হলে এই কথা বলতে পারেন না। জয় আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছে, তা গ্রহণ করে আপনাকে প্রমাণ করতে হবে। নইলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।‘বাংলাদেশের একজন নেত্রী জন্ডিসে আক্রান্ত’এর আগে সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফারাম ফর দি স্টাডি অব দি লিভার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের একজন নেত্রী আছেন, যিনি জন্ডিসে আক্রান্ত। তিনি চোখে সবকিছু হলুদ দেখেন। তাকে জন্ডিস মুক্ত করতে হবে।বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি এদেশে জঙ্গীবাদ সৃষ্টি করেছেন। তিনি জঙ্গীবাদ লালন করেন। তিনি জঙ্গীবাদের মধ্যেমে দেশের অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ দমন করেছেন। পোড়া মানুষদের মায়ের মমতা দিয়ে সেবা করেছেন।তিনি বলেন, আমাদের দেশের প্রধান সমস্যা রাজনৈতিক অস্থিরতা। গণতান্ত্রিক উপায়ে হোক আর অগণতান্ত্রিক উপায়ে হোক কোন সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে পারে না। ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কোন এলাকায় প্রয়োজনের বেশি ওষুধের দোকান থাকবে না। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না।দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নায়নে বেসরকারি উদ্যোক্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন দেশে সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এসময় চিকিত্সকদের সমালোচনা করে মন্ত্রী বলেন, কিছু চিকিত্সক আছেন যারা মুনাফাখোর। যারা রোগী ঠকিয়ে পয়সা নেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। -

বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তি : ওমর ফারুক
এ বি এন এ : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভিতরে দোস্তি। বিএনপি এখন খই ভাজার দল, নেই কাজ তো খই ভাজ। জনগণের আশা পূরণের পরিবর্তে বিএনপি নন ইস্যু, মৃত্যু ইস্যু, বানানো ইস্যু, কল্পিত ইস্যু, স্বপ্নে পাওয়া ইস্যু, কষ্ট কল্পিত ইস্যু নিয়ে নিজেরাই ঘর্মাক্ত হচ্ছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর আওতাধীন ৯নং ও ১০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল প্রধান অতিথির বক্তব্য শনিবার এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, দৈনন্দিন জীবনে যে বড় বড় সমস্যা সেগুলো এড়িয়ে তাদের ইস্যু- জিয়াউর রহমান নাকি দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমান নাকি বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে বিলেতে তারেক রহমান সাহেবের অনাদিকালের চিকিৎসা শেষ হচ্ছে না। তার কাছে আলাদীনের চেরাগ আছে। তার নির্দেশে নাকি বিএনপি এখন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ইত্যাদি। অন্যদিকে ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও দণ্ড দান ছিল একটি অসম্ভব কথা। এই বিচার ভণ্ডুল করার জন্য বিএনপি জামায়াত সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও যা করেছে দেশবাসী তা ভুলে যায়নি।যুবলীগ চেয়ারম্যান বলেন, এখন শুরু করেছে গুপ্তহত্যা, এই গুপ্তহত্যা মোকাবেলার জন্য দরকার দলীয় শৃঙ্খলা ও গন সচেতনতা। এবারের গুপ্তহত্যার ধরনও ভিন্ন। বিদেশী নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় যাজক শিকার হচ্ছেন। হত্যাকারীদের বিদেশি এজেন্টরা এসব হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিদেশ থেকে এক একটি হত্যার দায় স্বীকারের কথা মিডিয়ায় পাঠাচ্ছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়ার মতো সন্ত্রাসীদের হটবেড বানানো।অত্র কাউন্সিলের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আসলামুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। আরো বক্তব্য রাখেন সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, উত্তর যুবলীগের সহ সভাপতি মো. জাফর ইকবাল, জলিলুর রহমান, ইঞ্জিঃ জাহান এফ রহমান, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।সভাপতিত্ব করেন সাজেদুর রহমান রাসেল, সভা পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন। দ্বিতীয় অধিবেশনে ৯নং ওয়ার্ডের সভাপতি পদে নাসির উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন পলাশ এবং ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. রিফাত আহসান অভিকে নির্বাচিত করা হয়। -

ইসি হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি
এ বি এন এ : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলোতে হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি। বরং যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিচ্ছে তাদের সহায়তা করে এসেছে। লাজ-লজ্জাহীন এক উদ্ভট প্রাণিতে পরিণত হয়েছে কমিশনের কর্তাব্যক্তিরা। প্রাণহানিতে তাদের বিকার নেই, শাসক দলের ক্যাডারদের ভয়ভীতি প্রদর্শনে কমিশন নিশ্চুপ।’
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত তিন দফার মতো চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ভোট ডাকাতির মহোৎসব চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’
দলটি বলছে, চতুর্থ ধাপে দেশব্যাপী ৪৭টি জেলার ৭০৯টি ইউপিতে ভোটকেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের লাইন ধরে নৌকা প্রতীকে সীলমারা, ব্যালট বাক্স ছিনতাই এবং ব্যাপক জাল ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। এগুলোর অধিকাংশতে বিএনপির চেয়ারম্যান প্রার্থিদের ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে। অথচ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ৯০ শতাংশ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থিরা বিজয়ী হতো।
সংবাদ সম্মেলনে রিজভী কুমিল্লার চৌদ্দগ্রাম, গাজীপুর, রাজশাহীর বাগমারা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, ফরিদপুরের সদরপুর, রাজবাড়ির পাংশা, ঢাকার নবাবগঞ্জ থানা, ঝিনাইদহ সদর, শরীয়তপুরের নড়িয়া, কুমিল্লা দক্ষিণ জেলার মনোহরগঞ্জ, নোয়াখালীর সোনাইমুড়ি, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, মেহেরপুরের গাংনী উপজেলা, ঝিনাইদহ সদর, মাগুরার মোহাম্মদপুর উপজেলা, চট্টগ্রামের রাউজান উপজেলা, কুমিল্লার চান্দিনা, কুষ্টিয়া সদর থানা, নাটোরের নলডাঙ্গা, রংপুরের মিঠাপুকুর উপজেলা, গাইবান্ধা সদর, দিনাজপুরের চিরিরবন্দর, টাঙ্গাইলের মধুপুর উপজেলা এবং পাবনার আটগড়িয়া ও সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কারচুপি ও ভোট ডাকাতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, আগের তিন ধাপের মতো চতুর্থ দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। পূর্বের ন্যায় এবারও ভোটের দিন সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতেই।
চতুর্থ ধাপের নির্বাচনে নরসিংদীর রায়পুরাতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে একজন নিহত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ইউপি নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৭১ জন লোক মারা গেছে।
রিজভী আরো বলেন, মনোনয়নপত্র জমাদানে বাধাদান, মনোনয়নপত্র কেড়ে নেয়া কিংবা ছিঁড়ে ফেলার কারণে বিএনপি প্রার্থীরা বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে অভিযোগ করলে অবলা প্রাণির ন্যায় আচরণ করেছে কমিশন। শত প্রতিকূলতা পেরিয়ে বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারলেও ক্ষমতাসীনদের চাপ সৃষ্টির কারণে তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তারা। নির্বাচন কমিশনের নির্লিপ্ততার কারণেই এটি হয়েছে। এ কারণে চতুর্থ ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০৯টি ইউপিতে বিএনপি প্রার্থীশূন্য থাকছে। এর জন্য দায়ী অথর্ব নির্বাচন কমিশন।
ইসির সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন হলেও সেই নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করেছে এই কমিশন। গণতন্ত্র হত্যার জল্লাদ হিসেবে এদের নাম ইতিহাসে লেখা থাকবে। মানুষের ভোটাধিকার দুর্বিনীত শাসক দলের অনুকূলে হরণ করতে সহায়তা করার জন্য এই কমিশনের পদাধিকারীরা দেশবাসীর কাছে দুষ্কৃতিকারী হিসেবেই গণ্য হবেন।
-

রাজধানীতে জামায়াতের মিছিল: আটক ১৫
এ বি এন এ : নিজামীর মুক্তির দাবীতে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
শনিবার সকালে পুরাণ ঢাকার আগা সাদেক রোড এলাকায় দলের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবীতে জামায়াত মিছিল বের করে।
জনাযায়, এসময় মিছিলটি ছ্বত্রভঙ্গ করতে পুলিশ হামলা চালালে জামায়াত কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
-

ইউপি নির্বাচন চতুর্থ ধাপে সহিংসতায় নিহত ২, ভোট বর্জন ৮
এ বি এন এ : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে ২জন এবং ভোট বর্জন করেছে ৮ প্রার্থী। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন জায়গাথেকে নানা অনিয়মের খবর পাওয়া যাচ্ছিল। যার ফলে এ পর্যন্ত ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চন্দ্রলা ভোটকেন্দ্রে দুই মেম্বরপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১জন নিহত হয়েছে। অপদিকে, নরসিংদিতে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তার বিস্তারিত জানা যায়নি।
সারাদেশে না অনিয়মের কারণে এখন পর্যন্ত নড়াইল ২ বিএনপি, কুমিল্লায় ১ স্বতন্ত্র ও জামালপুরসহ ৮টি ইউনিয়নে ভোট বর্জন করেছে প্রার্থীরা।
আর কুমিল্লার চৌদ্দগ্রাম, জামালপুর, কুষ্টিয়ার আবদালপুর, কিশোরগঞ্জের কুলিয়ারচরসহ ২০টি কেন্দ্রে ভোট গ্রাহণ করেছে স্থগিত করেছে নির্বাচন কমিশন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, শনিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ শুভপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাহিরে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ভোট শুরু হওয়ার আগেই গভীর রাতে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাসহ ছয়জনকে আটক করা হয়েছে। মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘটনাটি ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ওই ইউনিয়নের যুগিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চেয়ারম্যান পদের এক হাজার ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা হয়। ওই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাহফুজ আলম। তাঁর পক্ষে এই সিল মারা হয়।
কুষ্টিয়ার সদর উপজেলার আবদালপুরে নির্বাচনের আগের রাতে উদ্ধার করা হয়েছে সিলমারা ব্যালট পেপার। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
রাত সাড়ে ৯টার পর সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৩২৮টি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এসব ব্যালট পেপার উদ্ধার করে। তবে প্রিজাইডিং অফিসার বলেছেন এসব ব্যালট পেপারের পেছনে সিলমারা হয়েছে। কাজ এগিয়ে রাখার জন্য আমি এটা করেছিলাম।
অপরদিকে, একই উপজেলার আলামপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একটি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে আগ্নেয়াস্ত্র নিয়ে আশপাশে ঘোরাঘুরি করার সময় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে আবদুর রহমান মণ্ডলকে আটক করা হয়। তাঁর হাতের শটগানটি চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার এবিএম মমিনুর রশীদকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে মনিরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে হারদি ইউনিয়নের ঐ ভোটকেন্দ্রে বহিরাগত যুবক অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করার কারণে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ ৬৬৮ ইউপিতে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন এবং নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২২৭ জন প্রার্থী এবং নারী সদস্য পদে ৯৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে তিনটি ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন ধাপের নির্বাচনে প্রায় ৭০ জন ব্যক্তি নির্বচনী সহিংসতায় নিহত হয়েছে বলে পর্যবেক্ষক সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাবি করছে। এছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আগামী ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন
-

হুইপ আতিকুরকে এলাকা ছাড়ার নির্দেশ
এ বি এন এ : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিকুর রহমান আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দুপুরে এ নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।ইসির উপ-সচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ আতিককে এ নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে।এর আগে নির্বাচনী অনিয়মের কারণে বৃহস্পতিবার শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। শেরপুর সদরে শনিবার চতুর্থ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে সারা দেশে মোট ৭০৬টি ইউপির ভোটগ্রহণ হবে।