বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা: পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা জারি করল কানাডা

Written by

in

এবিএনএ:  বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে কানাডার নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জন্য সতর্কতামূলক ‘হলুদ সংকেত’ দেওয়া হলেও পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য জারি করা হয়েছে ‘লাল সংকেত’। এর মানে হলো, ওইসব অঞ্চলে কানাডার নাগরিকদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।

কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল, অবরোধ ও আকস্মিক বিক্ষোভ-সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা রয়েছে। এসব ঘটনায় নাগরিকরা অপ্রত্যাশিত ঝুঁকির মুখে পড়তে পারেন। তাই ভ্রমণকালে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পার্বত্য তিন জেলা ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ সেখানে রাজনৈতিক সহিংসতা, অপহরণের ঝুঁকি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে থাকা সংঘাতের ঘটনা ঘটতে পারে। তাই নাগরিকদের সেসব এলাকায় না যাওয়ার আহ্বান জানায় কানাডা সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *