

এবিএনএ: বিএনপি সুস্পষ্ট করেছে যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে। এই সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশবাসী কখনো সুষ্ঠু ভোট পাবে না। নির্বাচন কমিশনকেও কার্যকর করতে হলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।




