একনেকে ১০ প্রকল্প অনুমোদন

এবিএনএ : ২২ হাজার ৮৭৬ কোটি ৩১ লাখ টাকার মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, প্রকল্পগুলোর জন্য জিওবি খাত থেকে ৮ হাজার ৬৬৮ কোটি ১৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৮৫ কোটি ২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১৩ হাজার ৬২৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *