২০১৭ সালে ৯ম ওয়েজবোর্ড গঠন করা হবে : তথ্যমন্ত্রী

এবিএনএ : ২০১৭ সালের মধ্যে আইন সংশোধন করে ৯ম ওয়েজবোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ওয়েজবোর্ড গঠনের আইন সংশোধন করে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকদের পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও এর অন্তর্ভুক্ত করা হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক পত্রিকা পরিষদের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয় এবং তা কাযকর করা হয়। সরকার নীতিগতভাবে ৯ম ওয়েজবোর্ড গঠনের পক্ষে।

তথ্যমন্ত্রী বলেন, প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের স্তর বিন্যাস আছে। এখন ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের স্তর বিন্যাসটা কীভাবে হবে তা আলোচনা শুরু হয়েছে। খুব বেশি সময় হয়তো লাগবে না। এ বছর তো শেষের দিকে।

সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোর্শেদের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক এমএ মোতালিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সংগঠনটির নেতারা বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *