দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

এ বি এন এ : চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়াও উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৮ অাগস্ট লন্ডন যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *