সৌদি ভিসা সহজীকরণের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

এবিএনএ: বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ভিসা সহজীকরণের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রতিবছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে, মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না, সেটা আমাদের দেখতে হবে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন। মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। আজ (বুধবার) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *