অমর একুশে বইমেলা শুরু আজ

এবিএনএ : ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা ২০২২ শুরু হচ্ছে আজ। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করবেন। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। করোনার কারণে দুই সপ্তাহ পর শুরু হওয়া এ মেলা আপাতত সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইতোমধ্যে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে সময় বাড়তে পারে। তবে কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া বইমেলায় প্রবেশ করা যাবে না। লাগতে পারে টিকা সনদও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *