‘বেবি বাম্প’ বের করে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলেন রিহানা

এবিএনএ : অন্তঃসত্ত্বা আমেরিকার পপ গায়িকা রিহানা। প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন প্রেমিক গায়ক এসাপ রকি এবং রিহানা। রিহানার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। খোলামেলা পোশাকে সেই চিহ্ন দেখালেন তিনি। নিউ ইয়র্কের প্রবল ঠান্ডা বাধা হয়ে দাঁড়ায়নি সেখানে।

গায়ক এসাপ এবং রিহানার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। কেতাদুরস্ত রিহানা গোলাপি রঙের একটি ওভারকোট পরে রয়েছেন। তার পেটের অংশ অনাবৃত। নীচে নীল রঙের জিনস।

এর আগেই একাধিক সাক্ষাৎকারে রিহানা মা হওয়ার বাসনার কথা জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আগামী ১০ বছরে তিনি সন্তান ধারণের কথা ভাবছেন কি না। ৩৩ বছরের রিহানার উত্তর ছিল, “১০ বছর! ততদিনে আমি ৪০ পেরিয়ে যাব। তার আগেই আমি মা হব।” এ কথা স্পষ্ট যে, পরিকল্পনা আগে থেকেই ছিল। নতুন প্রেমিক এবং সহকর্মী এসাপের সঙ্গে সম্পর্ক দৃঢ় হতেই সন্তান আনার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *