রিজভীর আত্মসমর্পণ করে জামিন আবেদন

এ বি এন এ : আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাশকতার পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন মহানগর দায়রা জজ আদালতে। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেছেন বিএনপির এ নেতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *