পদ্মা সেতুতে ডিসেম্বরে ২টি স্প্যান বসানো হবে : সেতু মন্ত্রী

এ বি এন এ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর শতকরা ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২৭টি পাইলিং কাজ সম্পন্ন হয়েছে। তিনি আজ জেলার শিবচরে পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, অনেকে মনে করছেন এখনো পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে না। তাদের জন্য সুখবর, আগামী ডিসেম্বরে পদ্মার সেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এর পরই পদ্মা সেতু দৃশ্যমান হতে থাকবে। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস এবং পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *