দিল্লি ও চেন্নাইয়ে আটকে পড়া ৩২৯ জন দেশে ফিরছেন

এবিএনএ : করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনে ভারতে আটকে পড়া ৩২৯ জন দেশে ফিরছেন। দ্বিতীয় দফায় দিল্লি ও চেন্নাই থেকে দুটি আলাদা ফ্লাইটে তারা ঢাকায় ফিরছেন। শুক্রবার দুপুরে দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাইকমিশনার জানান, দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬৩ জন এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ১৬৬ জন যাত্রী ঢাকার পথে যাত্রা করেছেন। বিকেল সাড়ে চারটার দিকে ফ্লাইট দুটি ঢাকায় পৌঁছানোর কথা।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় এসব যাত্রীকে ফিরিয়ে আনা হচ্ছে। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় ভারতে আটকে পড়েছেন অন্তত আড়াই হাজার বাংলাদেশি। ধীরে ধীরে আটকে পড়াদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *