মোয়াজ্জেম আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এবিএনএ : বিশিষ্ট কূটনীতিক ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোকবার্তায় ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ে সৈয়দ মোয়াজ্জেম আলীর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধের সময় তিনি ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে স্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরো বলেন, তার মত কূটনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিশিষ্ট কূটনীতিক ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর মরদেহ দেখতে গিয়ে সৈয়দ মোয়াজ্জেম আলীর স্ত্রীকে সান্ত্বনা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *