গ্যাসের দাম বাড়ছে, বিকালে ঘোষণা

এবিএনএ : ভোক্তা পর্যায়ে ফের গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
গ্যাসের দাম বেড়ে কত হচ্ছে এবং কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে। বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি।আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো। দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলার প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *