বিজয় দিবসে টিভি নাটক

এবিএনএ : আগামীকাল শুক্রবার মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন।

লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই ১৬ ডিসেম্বরে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। দিনটিতে দেশের টিভি চ্যানেলগুলো মুক্তিযুদ্ধভিত্তিক নানান অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। এবারও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র, নাটক, প্রামাণ্যচিত্রসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে চ্যানেলগুলো। নিচে কয়েকটি নাটকের টুকরো তথ্য দেয়া হলো-

রক্তস্নান: নাটকে অভিনয় করেছেন  জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, সমাপ্তি মাশুক প্রমুখ। দেশ টিভিতে প্রচার হবে রাত ৯টা ৪৫ মিনিটে।

আলোর পথে: আব্দুল­াহ আল মামুনের মঞ্চনাটক ‘চারদিকে যুদ্ধ’র অনুপ্রেরণায় নির্মিত ‘আলোর পথে’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, ইরেশ যাকের, অর্ষা, তানভীর, শহিদুল আলম সাচ্চু, আব্দুল কাদের, কিসলু আহমেদ। এনটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। বিজয়:  অভিনয় করেছেন মম, ম. আ. সালাম ও অপূর্ব প্রমুখ। নাটকটি এসএ টিভিতে দেখানো হবে রাত ৯টায়। আমাদের বর্ষা: নাটকে অভিনয় করেছেন সোনিয়া, সিয়াম আহমেদ প্রমুখ। মাছরাঙা টিভিতে প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। সহোদর: নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম, রিয়াজ, মৌটুসী বিশ্বাস, নমিরা, শিরিন বকুল প্রমুখ। বৈশাখী টিভিতে প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। মাটির বুকে ঘুমিয়ে আছে: নাটকে অভিনয় করেছেন আল মনসুর, সাঈদ বাবু, অগ্নিলা, হিমে হাফিজ প্রমুখ। এসএ টেলিভিশনে প্রচার হবে বিকেল ৩টায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *