১০ এপ্রিল খালেদা জিয়া হাজির না হলে আদালত ‘অন্যরকম আদেশ দিবে’

এবিএনএ : আজ মঙ্গলবার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। এদিন চোখের সমস্যার কারণে তিনি আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ এপ্রিল আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দেবেন।
খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হল- দারুসসালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগ পত্র গ্রহণের দিন ধার্য ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *