সাংবাদিকদের ডিএমপি কমিশনার কাল সহিংসতা হলে এক বিন্দুও ছাড় নয়

এবিএনএ : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ যদি সহিংসতা করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।আজ বুধবার দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না। কিন্তু কেউ যদি যান চলাচলে বাধা না দিয়ে ও জনগণের ভোগান্তি না সৃষ্টি করে গণতান্ত্রিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচি পালন করে, তাহলে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা অবশ্যই দেশের আইন ও বিধি মোতাবেক কাজ করব। কারও প্রতি অন্যায় আচরণ করা আমাদের দায়িত্ব না। কিন্তু কেউ যদি সহিংসতা করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ ঘোষণা করার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *