রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এরশাদের পাঁচ প্রস্তাব

এবিএনএ : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঁচ প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে তিনি এসব প্রস্তাব দেন।
প্রস্তাবগুলো হলো- সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান করা, নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় দেয়া, বর্তমানে সংসদেই এই আইন পাস করতে হবে এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনা করতে হবে।
এর আগে আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে অন্যরা হলেন- গোলাম মুহাম্মদ কাদের, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *