বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৬ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ‘গণঅভ্যর্থনা’ দেবে আওয়ামী লীগ।
মঙ্গলবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
সৈয়দ আশরাফুল বলেন, জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভাষণ ও বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে সফল আলোচনাসহ এই সফরে অনেক সাফল‌্যের কারণে আগামী ২৬ তারিখ বিকাল চারটায় এই গণঅভ্যর্থনা দেয়া হবে।
জঙ্গি দমনের বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, জঙ্গি দমন শুধু আওয়ামী লীগ নয়, সবার দায়িত্ব। জঙ্গি যেই দলেই থাকুক, কেউ রেহাই পাবে না।
অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *