বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহবান কাদেরের

এবিএনএ : বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে এ সব কথা বলেন তিনি।

যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটাই আজকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মুজিবশত বর্ষে এবারের ৭ জুন হওয়ায় এর তাৎপর্য অনেক গভীর। তবে করোনার পরিস্থিতিতে এবারের ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।’ দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি করোনা মোকাবেলার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পদ। বলেন, ‘রাজনীতি করার সময় এখন নয়, বর্তমান পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

ওবায়দুল কাদের বলন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক।’ ৭ জুন সম্পর্কে তিনি বলেন, ‘৬ দফা বাঙালির মুক্তির সনদ।’ এই ৬ দফাকে স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও অভিহিত করেন মন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *