এবিএনএ: বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার করতে দেয়া হবে না বলে আঞ্চলিক নেতাদের আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে বিমসটেক শীর্ষ সম্মেলনে এ কথা বলেন, তিনি। ১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এ অঞ্চলের প্রতিটি দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সহযোগিতার তিনটি ক্ষেত্র প্রস্তাব করেন শেখ হাসিনা। এগুলোর মধ্যে রয়েছে, কারিগরি, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ।
বাংলাদেশের মাটি সন্ত্রাসে ব্যবহার হবে না: প্রধানমন্ত্রী

Leave a Reply